আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

জাবির নবনিযুক্ত উপাচার্যকে জাবি অ্যালামনাই এসোসিয়েশন এর ফুলেল শুভেচ্ছা

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা জেলার ধামরাই এর সন্তান অধ্যাপক ড. মো. নূরুল আলম (জাবি-৪র্থ ব্যাচ, পদার্থবিজ্ঞান) । মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুরোধক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাময়িক দায়িত্বপ্রাপ্ত উপাচার্য,

পদার্থ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. নূরুল আলম-কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৭৩ এর ১১ (১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে শর্তানুযায়ী
৪ বছরের জন্য নিয়োগ দেয়া হলো।’

১৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪ টায় উপাচার্য হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেন তিনি।
১৪ সেপ্টেম্বর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়
বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে। বিভিন্ন সংগঠন থেকে
উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এরই
পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই
এসোসিয়েশন সাভার উপজেলার সম্মানিত প্রতিষ্ঠাতা
আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম (জাবি-১৫ ব্যাচ, ইতিহাস) এর নেতৃত্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন সাভার উপজেলার পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নব-নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো: নূরুল আলম এর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন অ্যালামনাই এর নেতৃবৃন্দরা।

অ্যালামনাই এর আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম (জাবি-১৫ ব্যাচ, ইতিহাস) বলেন, নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম স্যারকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন সাভার উপজেলার পক্ষ থেকে ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই অনেক অনেক অভিনন্দন।

আপনার হাত ধরেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধি পাবে বলে আশা করছি এবং শিক্ষার্থীদের যেকোন ধরনের যৌক্তিক দাবিগুলো আলোচনা পর্যালোচনা করে সিদ্ধান্ত নিবেন বলে আশা রাখছি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেকোন সহায়তায়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন সাভার উপজেলা সব সময় পাশে থাকবে ইনশাল্লাহ।
আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি স্যার।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ