জাবি প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চ্যান্সেলর কাপ ফুটবল টুর্নামেন্টে আ ফ ম কামাল উদ্দিন হল কে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল।
শুক্রবার (৮ ডিসেম্বর ) সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলার শুরু থেকেই পাল্টাপাল্টি আক্রমণে জমজমাট হয়ে উঠেছিল ম্যাচটি। তবে উভয় দলেই গোল করার সুযোগ পেলেও কেউ কাজে লাগাতে পারেনি।
প্রথম অর্ধের খেলা শেষে দুই দল সমানে সমান লড়াই করে এরপর খেলার দ্বিতীয় অর্ধেও খেলার ফলাফলে কোনো পরিবর্তন আসেনি। ফলে ট্রাইবেকার ৩-১ গোলে জিতে যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল।
অনুভূতি ব্যক্ত করে জয়ী দলের অধিনায়ক শাকিল বলেন,
আমাদের দল আগের তুলনায় অনেক শক্তিশালী এবং দলের সবাই আজকে খুব ভালো খেলেছে । বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের ফুটবল দল অনেকবার চেষ্টা করেও ভালো কিছু বয়ে আনতে পারেনি তবে এবার আমরা আশাবাদী, ইনশাল্লাহ ভালো কিছু হবে ।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিজয় দিবস উপলক্ষে চ্যান্সেলর কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায়।