জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চাঁদপুর জেলার প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন-চাঁদপুর (জোয়াক) এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷
গত শুক্রবার (৩১ মার্চ) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সোবহানবাগ ক্যাম্পাসে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি আবুল বাসার পাটোয়ারী ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এম মেসবাহউদ্দিন সরকার সহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চাঁদপুর জেলার অধ্যয়নরত শিক্ষার্থীরা।
গত ৩ ই মার্চ রাজধানীর আগারগাঁওয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চাঁদপুর জেলার গ্রাজুয়েট শিক্ষার্থীদের নিয়ে একটি পুনর্মিলনীর মাধ্যমে এ সংগঠনটির প্রতিষ্ঠা করা হয়। বিশ্ববিদ্যালয়ের ৭ম ব্যাচের শিক্ষার্থী আবুল বাসার পাটোয়ারী এবং ১৫ ব্যাচের শিক্ষার্থী অধ্যাপক ড. মেসবাহউদ্দিন সরকারকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ ইনফরমেশন টেকনোলজির শিক্ষক এবং সংগঠনটির সাধারণ অধ্যাপক ড. এম মেসবাহউদ্দিন সরকার বলেন, ‘জাবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে চাঁদপুর জেলা অ্যালামনাই অ্যাসোসিয়েশন করতে পেরে আমরা খুবই আনন্দিত। ইতিমধ্যে প্রায় ৪০০ জন তালিকাভুক্ত হয়েছে, আছে চলমান। গরিব শিক্ষার্থীদের সহায়তা, কিছু সামাজিক কার্যক্রম হাতে নেয়া আমাদের পরিকল্পনায় আছে।’
সংগঠনটির সভাপতি আবুল বাসার পাটোয়ারী জানান,’জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন – চাঁদপুর কতৃক আয়োজিত ইফতার এবং আলোচনা সভায় অ্যালামনাইদের উপস্থিতিতে মিলনমেলায় রুপ নিয়েছে। এই মিলনমেলায় চাঁদপুরের সবাইকে দেখে খুবই ভালো লাগছে। অ্যালামনাই নিয়ে আমাদের সামনে আরও অনেক প্ল্যান আছে, আশাকরি এই ইফতারের মতো সবার উপস্থিতিতে আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম আয়োজন করতে পারবো’