আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

জাবির গণিত বিভাগ ছাত্রসংসদের সহ-সভাপতি রোম্মান, সাধারণ মুরসালিন

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গণিত বিভাগ ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে মো. আবু রোম্মান এবং সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে এস. এম. মুরসালিন আহমেদ নির্বাচিত হয়েছেন।

রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল চারটায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো: মোজাম্মেল মিয়াজী, ক্রীড়া সম্পাদক মো. আহাদ ভূঁইয়া, সহ-ক্রীড়া সম্পাদক চৌধুরী আনিকা, সহ- কোষাধ্যক্ষ রানা পারভেজ, সেমিনার ও পাঠাগার সম্পাদক মো. আশরাফুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফাতেহা হোসাইন জেসী, দপ্তর সম্পাদক মো. আল আমিন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক বায়তুল আহমেদ।

এছাড়া প্রচার সম্পাদক তন্ময় সাহা পরশ, তথ্য প্রযুক্তি সম্পাদক মো. নকিবুল হাসানাত তামীম, মহিলা সম্পাদক হিসেবে সাদিয়া ইসলাম রুনা নির্বাচিত হয়েছেন।

এসময় নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) এস. এম. মুরসালিন আহমেদ বলেন, “গণিত ছাত্রসংসদ (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) সাধারণ সম্পাদক হিসেবে আমাকে নির্বাচিত করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আমার ইশতেহারে উল্লিখিত প্রতিটি ক্ষেত্রে উৎকর্ষ সাধনে সকল পরিস্থিতিতে সচেষ্ট থাকব।সুস্পষ্টভাবেই আমি আমার এ পথচলায় আপনাদের সহযোগিতা কামনা করছি।”

নবনির্বাচিত দপ্তর সম্পাদক মো. আল আমিন বলেন, “আলহামদুলিল্লাহ আমি দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছি। ধন্যবাদ জানাতে চাই আমার বিভাগের সকল শিক্ষকদের যারা এ নির্বাচন আয়োজন নিয়ে শুরু থেকে কাজ করেছেন! আরো ধন্যবাদ জানাতে চাই গনিত-৫০ তম আবর্তনের সব বন্ধু-বান্ধবীদের! তাদের সাহায্য ছাড়া আমি জয়ী হতে পারতাম না। তাদের সকলকে আমার মন থেকে দোয়া এবং ভালোবাসা রইল!
মূলকথা হলো -এখন নির্বাচন জয়ী হওয়া তো শেষ না–
সুন্দর ভাবে যেন এ দায়িত্ব আমি পালন করতে পারি
সেজন্য আমার জন্য সবাই দোয়া করবেন এবং সবসময় পরামর্শ দিবেন ও আমার ভুল ভ্রান্তিগুলো ধরিয়ে দিবেন! আমি আপনাদের প্রতিনিধি হয়ে সবসময়ই কাজ করতে চাই ইনশাআল্লাহ।”

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ