আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

জাবির আইন ও বিচার বিভাগের সভাপতির দায়িত্বে সহযোগী অধ্যাপক সুপ্রভাত পাল

জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক সুপ্রভাত পালকে বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হাসানের সই করা এক অফিস আদেশে নিয়োগের বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্ট-১৯৭৩ এর প্রথম স্ট্যাটিউটের ৯(১) ধারাবলে কর্তৃপক্ষের নির্দেশক্রমে আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক সুপ্রভাত পালকে বিভাগের সভাপতি নিয়োগ করা হলো। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ৩৬ মাসের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।

দায়িত্বে থাকাকালীন তিনি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন বলে অফিস আদেশে জানানো হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ