আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

জাবিতে স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কিশোরগঞ্জের নতুন কমিটি গঠন

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যায়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কিশোরগঞ্জ’ এর ২০২১- ২০২২ সেশনের কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী রেজওয়ান চৌধুরী রায়হানকে সভাপতি ও একাউন্টিং এন্ড ইনফর্মেশন সিস্টেম বিভাগের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মাদ তানভীর আলমকে সাধারন সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিদায়ী কমিটির সভাপতি হাসান শাহরিয়ার রমিম ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সুজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সহ সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ৪৬ ব্যাচের শিক্ষার্থী রাজু হাসান রাজন, রিয়েন খান, ফাবিহা প্রীতু, আবেদীন মুন্না, আনিকা কান্তা, সাবিকুন্নাহার মৌ, রুহানুল ইসলাম ইমন, তানিয়া আহমেদ জ্যোতি এবং নুসরাত তাসনীম।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ৪৭ ব্যাচের মনোয়ার হোসেন হিমেল, জয় বর্মণ, মুজিবুল হক উৎপল, ঐশী পাল, পলাশ শাহ, আফসারী রাফা, জহির ফয়সাল, তামান্না আহমেদ এবং সানজীদা নৌরিন।

কমিটিতে কোষাধ্যক্ষ পদে রয়েছেন জান্নাতুল ইসলাম টনি, দপ্তর সম্পাদক শাহরিয়ার ইসলাম পদে শাহরিয়া ইসলাম অপি এবং প্রচার সম্পাদক পদে রয়েছেন আব্দুলাহ আল আদনান।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক শিক্ষার্থীদের নিয়ে ১৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি রেজওয়ান চৌধুরী রায়হান বলেন, “আমরা নতুন দায়িত্ব পেয়েছি। আমরা সাবেক ও বর্তমান সকল সদস্যের পরামর্শ নিয়ে জেলা সমিতিকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব।“

উল্লেখ্য, কিশোরগঞ্জ থেকে আগত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে থাকে এই সংগঠন।

ভর্তি পরীক্ষার সময় কিশোরগঞ্জ জেলা থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবাসনসংকট থেকে শুরু করে যে-কোন সমস্যায় সাহায্য করে থাকে স্টুডেন্টস এসোসিয়েশন অব কিশোরগঞ্জ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ