আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

জাবিতে সেরাদের মাঝে বিসিএস ফোরামের ৮ লাখ টাকার বৃত্তি প্রদান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক চূড়ান্ত পর্যায়ে প্রথমস্থান অর্জনকারী বিভিন্ন বিভাগের ৪০ জন শিক্ষার্থীর মাঝে ৮ লাখ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করেছে বিসিএস অফিসার্স ফোরাম।

শনিবার (০৯ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এই বৃত্তি প্রদান করা হয়।

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোস্তফা ফিরোজ বলেন, এলামনাইরাই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের এম্বাসেডর। তারা বিশ্ববিদ্যালয়কে দেশ-বিদেশের তুলে ধরে। আজ এর প্রমাণ দিল বিসিএস অফিসার্স ফোরাম। তারা পড়াশোনা শেষ করে ক্যাম্পাসকে ভুলে যায়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছে। আমি আশা করবো শুধু শিক্ষাবৃত্তি না, ভবিষ্যতে তারা গবেষণাসহ শিক্ষার মান বৃদ্ধিতে কাজ করবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, এলামনাইয়ের পক্ষ থেকে এ প্রথম এত বড় বৃত্তি দেওয়া হচ্ছে। এতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ছাড়াও তার পরিবার উপকৃত হবে। এজন্য আমি ধন্যবাদ জানাই। আশা করছি বিসিএস ফোরাম প্রতিবছর তাদের এ কার্যক্রম অব্যাহত রাখবে।

বৃত্তিপ্রাপ্ত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সানজীদা রহমান বলেন, এ বৃত্তি পাওয়ার ফলে আমরা পড়াশোনা ও ক্যারিয়ার ফোকাসে আরো বেশি মনোযোগী হবো। আমার পরিবারও এতে খুশি হবে। এজন্য আমি বিসিএস ফোরামকে ধন্যবাদ জানাই।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও জাবি বিসিএস অফিসার্স ফোরামের সভাপতি আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, সাধারণত কোন ব্যক্তির প্রশংসা করলে তিনি খুশি হন। আজ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বা বৃত্তি প্রদানের কারণে তারও খুশি হবে। কিন্তু এ খুশি হওয়াই শেষ নই। তারা এ বৃত্তির মাধ্যমে জীবনে অনেকদূর এগিয়ে যাবে। এটা মেধার স্বীকৃতি। তোমরা নিজেকে প্রস্তুত করো।

কৃতজ্ঞতার দায় থেকে আজ আমরা তোমাদের কাছে এসেছি। তোমরাও পরবর্তীতে ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য কাজ করবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আহ্বান জানাবো শিক্ষার্থীদের কল্যাণে আপনারা চাইলে বড় ধরনের উদ্যোগ নিতে পারেন। এলামানাই, শিক্ষক-শিক্ষার্থীদের সম্পৃক্ত করে কিভাবে বড় আকারে কাজ করা যায়। আমি কথা দিচ্ছি, বিসিএস ফোরামের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও শিক্ষার মান বৃদ্ধিতে কাজ করবো।

তিতুমীর কলেজে সহকারী অধ্যাপক ও বিসিএস ফোরাম জাবি শাখার সদস্য আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও ডিএমপি ডিবি ডিসি মোঃ আবদুল আহাদ, কোষাধ্যক্ষ বজলুর করিম, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) আব্দুল বাকী, জাবির সমাজবিজ্ঞান অনুষদে ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ ও পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক আলমগীর কবির প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ