জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সামাজিক সংগঠন Inspire Care & Cultivate Human Aid-ICCHA/ইচ্ছা কর্তৃক পবিত্র ইদ-উল-ফিতর উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইদের খাদ্য সামগ্রী উপহার বিতরণ করেছে ।
শনিবার (৩০ এপ্রিল) বিকেল পাঁচটায় “আসুন ইদের আনন্দ ভাগাভাগি করি ” এই স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সামনে প্রায় অর্ধ-শতাধিক সুবিধাবঞ্চিত ও ক্ষুদ্র আয়ের মানুষদেরকে ইদের খাদ্যসামগ্রী উপহার প্রদান করে সংগঠনটি।
সংগঠনটির বিলি করা ইদ উপহার সামগ্রীর ভিতর ছিল পোলাও চাউল,সেমাই-চিনি, সয়াবিন তেল, কিচমিচ ইত্যাদি।
এ সময় ইচ্ছা’র সভাপতি এস এন সোহেল রানা বলেন, ‘আমরা ক্যাম্পাসের আশেপাশের নিম্ন আয় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে আপনাদের সহযোগিতায় ইদের খাদ্য সামগ্রী প্রদান করি।
সমাজের বিত্তবান মানুষ যদি এসব মানুষের পাশে দাঁড়ায় তাহলে কিছুটা হলেও তাদের অভাব দূর হবে। রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ ও ইদের খাদ্য সামগ্রী উপহার বিতরণে যারা অর্থ,
শ্রম, পরামর্শ ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সকলকে ইচ্ছা সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আশা করি সবসময় এভাবেই আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ।’
সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বলেন, ‘প্রতি বছরের ন্যায় এবারও ‘ইচ্ছার’ পক্ষ থেকে গরীব -দুস্থদের পাশাপাশি নিম্ন আয়ের মানুষদেরকে ইদ উপহার প্রদান করেছি।
আমাদের সবার উচিত এই মানুষগুলোর প্রতি সহানুভূতিশীল হওয়া এবং পারষ্পরিক সহযোগিতার মাধ্যমে সবার মাঝে মানবতার হাত বাড়িয়ে দেওয়া। আমরা যেন আমাদের এসব কার্যক্রম চালিয়ে যেতে পারি এজন্য সবার সহযোগিতা কামনা করছি।’
সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ রিফাত বলেন, সামাজিক সংগঠন ইচ্ছা’র পক্ষ থেকে এসব অসহায়, ক্ষুদ্র আয়ের মানুষদের পাশে থাকতে পেরে খুবই ভালো লাগা কাজ করছে। আমরা প্রতি বছরই আপনাদের সহযোগিতায় এসব মানুষের পাশে দাঁড়াতে চাই৷ যারা সহযোগিতা করেছেন সবাইকে অনেক ধন্যবাদ।
উল্লেখ্য, বিগত বছরগুলোতে সংগঠনটি পবিত্র ইদে রিকশাচালক, চা বিক্রেতা, আর্থিকভাবে অস্বচ্ছল, অসহায় ও ক্যাম্পাস কেন্দ্রীক যাদের জীবন- জীবিকা চলতো সেসব মানুষের মাঝে ইদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে। ইচ্ছা গত ২০১৮ সাল থেকে এসকল মানুষের মাঝে ইদ উপহার বিতরণ করছে।