আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

জাবিতে রিকশা চালকদের মাঝে বঙ্গবন্ধু হল ছাত্রলীগের রেইনকোট বিতরণ

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ( জাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের উদ্যোগে অসহায় রিক্সা চালকদের মাঝে রেইনকোট বিতরণ করা হয়েছে।

আজ বুধবার ( ২০ সেপ্টেম্বর) দুপুর ৩ টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মাঠ প্রাঙ্গণে এই রেইনকোট বিতরণ কর্মসূচি পালিত হয়। এসময় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন উপস্থিত ছিলেন।

রিকশা চালকরা জানান বৃষ্টিতে রিকশা চালানো খুবই কষ্টকর, এই রেইনকোটের জন্য আমাদের কষ্ট কিছুটা হলেও কমবে। রিকশা চালক ইসমাইল হোসেন বলেন, বৃষ্টির মধ্যে রিকশা চালাইতে অনেক কষ্ট হয়, রেইনকোট কেনার টাকাও ছিলো না। ভাইদের দেওয়া রেইনকোট পইরা রিকশা চালামু, আগের থেকে কষ্ট কম হইবে।

এবিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, আমাদের ক্যাম্পাসে যারা রিকশা চালায় এরা আমাদের ছাত্রদের জন্যই কষ্ট করে। বেশ কয়েক দিন ধরে বৃষ্টিতে দেখছি যে অনেক রিকশা চালক বৃষ্টিতে ভিজে রিকশা চালায়। এজন্য মানবিক দিক বিবেচনা করে আমরা বঙ্গবন্ধু হল ছাত্রলীগ এই উদ্যোগ নিয়েছি। সামনেও আমরা সবার জন্য ভালো কাজ করতে চাই।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ