আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

জাবিতে রিকশাচালকদের মাঝে সামাজিক সংগঠন ইচ্ছা’র ইফতার বিতরণ

জাবি প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন Inspire Care & Cultivate Human AID-ICCHA/ইচ্ছা।

বৃহস্পতিবার (২১এপ্রিল) বিকাল ৫ টায় ক্যাম্পাসের অর্ধ-শতাধিক রিকশাচালকদের মাঝে ফ্রি ইফতার বিতরণ করেছে।

এসময় ইচ্ছা’র প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান মডারেটর নুরুজ্জামান শুভ বলেন, ইচ্ছা প্রতিষ্ঠালগ্ন(২০১৮) সময় থেকেই মাহে রমজানে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার,খাদ্য সামগ্রিক,

ইদের বাজার,ইদের পোশাক বিতরণ করে থাকে।সেই ধারাবাহিকতায় আজ ক্যাম্পাসে রিকশাচালকদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।পুরো রমজান মাস জুড়ে আমাদের কার্যক্রম চলমান থাকবে।

ইচ্ছা’র সভাপতি এস এন সোহেল রানা (ইতিহাস ৪৫ ব্যাচ) বলেন, সমাজে খেটে খাওয়া মানুষদের পাশে আমরা সামাজিক সংগঠন ইচ্ছা থেকে ক্যাম্পাসের রিকশাচালকদের মাঝে ইফতার বিতরণ করেছি।

জাবিয়ান বড় ভাই আপু ও নন জাবিয়ান সহ যারা আমাদের ফান্ডে টাকা, শ্রম ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ।

আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন । আমাদের ইফতার কার্যক্রম চলমান রয়েছে । আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

সাধারণ সম্পাদক স্বপ্নীল সাগর (ইংরেজি ৪৭ ব্যাচ) বলেন, রমজান মাসে ক্ষুদ্র আয়ের মানুষদের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত। আমাদেরকে যারা ফান্ড দিয়ে সহযোগিতা করতেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা রইল।

অর্থ সম্পাদক তানজিদ বিশ্বাস রিচ (ইতিহাস ৪৮ ব্যাচ) বলেন, “ইচ্ছা” প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে মানুষের সেবা করে যাচ্ছে। প্রতি বছরের ন্যায় এবারও আমরা “ইচ্ছা” সামাজিক সংগঠনের মাধ্যমে দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং ভবিষ্যতেও আমাদের চেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

পাশে থাকার একটা অংশ হিসেবে আজকের কার্যক্রম ছিল ইফতার বিতরণ। আমাদের পরবর্তী কার্যক্রম সমাজের এই ছিন্নমূল মানুষদের সাথে ঈদের খুশি ভাগাভাগি করে নেওয়া । ইচ্ছার সাথে কাজ করতে পেরে ভালো লাগছে।

যেসকল ভাই আপু আর্থিক সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং ভবিষ্যতে তারা আমাদের সহযোগিতা করবে এবং সমাজের এই মানুষের পাশে থাকবে সেই কামনা করি।

এসময় ইচ্ছা’র যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল হাসান রাকিব সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, জুবায়ের আহমেদ রিফাত, দপ্তর সম্পাদক ইমন, সহ অর্থ সম্পাদক শাহ আলম, জাকিয়া সুলতানা পিংকি,

অনুষ্ঠান সমন্বয় সম্পাদক শাহজালাল আহমেদ আকাশ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম,
সদস্য সাদিয়াতুল মুনা, জাবি শিক্ষার্থী মোঃ সাব্বির সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বিঃদ্রঃ এই রমজান মাসে ইচ্ছা’র গরিব দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের কাজ চলমান রয়েছে।
ইচ্ছা’র কার্যক্রমকে সহযোগীতা করতে আর্থিক সহযোগীতা করুন।

ফান্ড পাঠাতে –

বিকাশ/নগদ/রকেট পার্সোনাল – 01786052368
(এস এন সোহেল রানা-সভাপতি, ইচ্ছা)

বিকাশ পার্সোনাল- 01794572650
(স্বপ্নীল সাগর- সাধারণ সম্পাদক, ইচ্ছা)

রকেট পার্সোনাল- 019576529579
(রিচ-অর্থ সম্পাদক, ইচ্ছা)

উল্লেখ্য, ইচ্ছা গত ২০১৮ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সারাদেশে নানাবিধ সামাজিক কার্যক্রমের সাথে জড়িত রয়েছে।

গত বছর দুই দফায় ক্যাম্পাসে ২শতাধিক মানুষের মাঝে ইফতার, অর্ধ-শতাধিক পরিবারের মাঝে ১০দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছিল।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ