আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

জাবিতে ময়মনসিংহ জেলা সমিতির নতুন কমিটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

দর্শন বিভাগের ৪৬তম আবর্তনের শিক্ষার্থী নাসির উদ্দীন হৃদয়কে সভাপতি এবং বাংলা  বিভাগের ৪৬তম আবর্তনের শিক্ষার্থী সাকিব হাসান নাঈমকে সাধারণ সম্পাদক করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন আইন ও বিচার  বিভাগের ৪৬তম আবর্তনের শিক্ষার্থী সায়েদুল মুরসালীন হৃদয়।

শুক্রবার  (২৪ মার্চ) বিদায়ী কমিটির সভাপতি
মোঃ দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক
মশিউর রহমান দীপ্ত প্রাথমিকভাবে ৮ সদস্য  নতুন কমিটির অনুমোদন দেন।

কমিটির সহ সভাপতি হিসেবে আছেন  রায়হানুল রায়হান এবং দিপু রহমান।

এছাড়া  যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আদনান আসিফ হায়দার, আকিব শাহরিয়ার সিজান ও জাহিদ হাসান প্রিন্স।

পরবর্তীতে এই আট সদস্য নতুন  কমিটির  হাত ধরে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে বলে জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ