জাবি প্রতিনিধি, হাবিবুর রহমান সাগর :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের ১১৩ নং কক্ষ থেকে একটি মোবাইল ফোন চুরি করার সময় এক বহিরাগতকে আটক করে গণধোলাই দিয়েছে শিক্ষার্থীরা।
আটককৃত ব্যক্তির নাম জহির। তার দেশের বাড়ী মাদারিপুর। সে নবীনগরে রং দোকানে কাজ করে বলে জানায়।
বুধবার বিকাল ৩ টায় দিকে হলের অভ্যন্তরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে হল কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীরা বলেন,আমরা (১১৩)রুমে ঘুমিয়েছিলাম। রুমের দরজা খোলা ছিল,হঠাৎ রুমে অজ্ঞাত এক ব্যক্তি প্রবেশ করে সাংবাদিকতা বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী রবিনের মোবাইল নিয়ে চলে যায়। রবিন হঠাৎ তার মোবাইল না পেয়ে। সন্দেহভাজন ব্যক্তিকে ধরেন।
পরবর্তীতে আশপাশের রুমের শিক্ষার্থীরা এসে আটক করে। আটকের পর শিক্ষার্থীরা তাকে গণধোলাই দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
পরে আটককৃত ব্যক্তিকে নিরাপত্তা অফিসের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রভোস্ট অধ্যাপক ড. নাজমুল হাসান তালুকদার বলেন, হলের গার্ডদের গাফিলতির কারনে এমন অপ্রীতিকর ঘটনা ঘটেছে ।
তিনি এমন পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সংশ্লিষ্টদের নিষ্ঠার সঙ্গে দায়িত্বপালনের তাগিদ দিয়েছেন। আটকৃত ব্যক্তিকে নিরাপত্তা অফিসে হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করেছেন।