আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

জাবিতে ভর্তিচ্ছুদের পাশে কুমিল্লা জেলা স্টুডেন্টস এসোসিয়েশন 

জাবি প্রতিনিধি : হাবিবুর রহমান সাগর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে(জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য তথ্য সহায়তা, বিনামূল্যে মোবাইল, ব্যাগ, মানিব্যাগ গচ্ছিত রাখাসহ বিভিন্ন সহযোগিতামূলক কাজ করছেন কুমিল্লা জেলা স্টুডেন্টস এসোসিয়েশন।

কুমিল্লা জেলার  জাবি শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে ওঠা এ সংগঠন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের সার্বক্ষণিক সেবা দিয়ে আসছে৷ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জেলার শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে এই সহায়তা ও সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। আষাঢ়ের ঝড়-বৃষ্টি উপেক্ষা করে দূর দূরান্ত থেকে আসা হাজারো ভর্তি পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এক অনন্য নজির গড়ে তুলেছেন তারা।

সরেজমিনে দেখা যায়, জাবিতে প্রায় অর্ধশতাধিক জেলা সমিতির তথ্য কেন্দ্র রয়েছে। প্রত্যন্ত অঞ্চল থেকে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা, পরীক্ষা কেন্দ্রে পৌছানো, যাতায়াতে সহায়তা ও তথ্য দিয়ে সহযোগীতা করছে সমিতিগুলো। কুমিল্লা জেলা স্টুডেন্টস এসোসিয়েশন  বরাবরের মতো এবারও তথ্য সহয়তা কেন্দ্র স্থাপন করেছে।

যেখান থেকে ভর্তিচ্ছুদের পরীক্ষা কেন্দ্র সম্পর্কে অবগত করার পাশাপাশি তাদের সাথে থাকা ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র পরীক্ষা চলাকালীন সময়ে নিজেদের তত্ত্বাবধানে রাখেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে আগত শিক্ষার্থী রফিকুল ইসলাম  বলেন,’জেলা থেকে ভর্তি পরীক্ষা দিতে এসেছি। ক্যাম্পাসে পরিচিত কেউ ছিল না। খুব অসহায় হয়ে পড়েছিলাম। জেলা সমিতির কাছে এসে জানালে তারা থাকার ব্যবস্থা করে দিয়েছেন।’

রাকিব নামে আরেকজন পরীক্ষার্থী বলেন,” জেলা সমিতি আমাকে যে পরিমান সহোযোগিতা করেছে তা আমি কখনোই ভুলবো না।

কুমিল্লা জেলা স্টুডেনস এসোসিয়েশনের  সভাপতি মীর হোসাইন বলেন,’ আমাদের নব্য কমিটি হয়েছে বেশিদিন হয়নি আর এর মধ্যেই আমরা ভর্তি পরীক্ষার্থীদের সহায়তা কেন্দ্রিক অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করেছি।

আমরা ভর্তি পরীক্ষার্থীদের বাইক সার্ভিস দিয়ে যাচ্ছি, তাদের আবাসন ব্যবস্থা গ্রহণ করেছি বিশেষ করে ছাত্রীদের আবাসনের জন্য আলাদা সেল গঠন করা হয়েছে, দুপুরের খাবার, তথ্য সহায়তা, ব্যাগ রাখাসহ যাবতীয় সহযোগিতা করছি।’

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ