আজ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৬ ইং

জাবিতে ‘বি’ ও ‘ই’ ইউনিট-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘বি’ ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান অনুষদ এবং ‘ই’ ইউনিটভুক্ত বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে।

সকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান সমাজবিজ্ঞান অনুষদ ও বিজনেস স্টাডিজ অনুষদ কেন্দ্রে ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন। এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম, বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন আবু সাঈফ মো. মুনতাকিমুল বারী চৌধুরী, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

‘বি’ ইউনিটের ছাত্রদের ১৬৩টি এবং ছাত্রীদের ১৬৩টি
আসনের বিপরীতে ৮ হাজার ৮০১জন ছাত্র এবং ১১ হাজর ৭৮৪ জন ছাত্রী ভর্তি পরীক্ষায় আবেদন করেছেন।
আজ সকাল থেকে ৩ শিফটে এই অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‘ই’ ইউনিটের ছাত্রদের ১০০টি এবং ছাত্রীদের ১০০টি আসনের বিপরীতে ৫ হাজার ৯২৯ জন ছাত্র এবং ৫ হাজার ৬৮৪ জন ছাত্রী ভর্তি পরীক্ষায় আবেদন করেছেন। আজ দুপুরে ২ শিফটে ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আগামীকাল ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে ‘সি-১’ ইউনিটভুক্ত কলা ও মানবিকী অনুষদ (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) এবং ‘ডি’ জীববিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কলা ও মানবিকী অনুষদের (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) ছাত্রদের ৩২টি ও ছাত্রীদের ৩২টি আসনের বিপরীতে ১ হাজার ৫৬৯ জন ছাত্র ও ২ হাজার
১৫৬ জন ছাত্রী আবেদন করেছেন। জীববিজ্ঞান অনুষদের ছাত্রদের ১৫৫টি ও ছাত্রীদের ১৫৫টি আসনের বিপরীতে ২৯ হাজার ৪৩০ জন ছাত্র এবং ৪০ হাজার ৭৯৩ জন ছাত্রী আবেদন করেছেন।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ফলাফল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট ju-admission.org এ পাওয়া যাবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ