আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

জাবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি:

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে কর্মশালা উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম।

এ সময় তিনি বলেন, ‘বিশ্ব এখন একটি মানসিক স্বাস্থ্য সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এ জন্য মানসিক স্বাস্থ্যের উপর বিশেষভাবে বৈশ্বিক অগ্রাধিকার দেওয়া হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্বব্যাপী একটি অর্থনৈতিক মন্দা অবস্থা তৈরি করেছে। দ্রব্যমূল্য অধিক হারে বেড়ে যাচ্ছে, এর প্রভাব পড়েছে মানুষের মানসিক স্বাস্থ্যে।’

তিনি আরও বলেন, ‘নারী এবং শিক্ষার্থীদের ওপর এর প্রভাব পড়ছে বেশি। মানসিক স্বাস্থ্যের ওপর অধিক প্রভাবের কারণে আত্মহত্যার প্রবণতাও বাড়ছে।

সরকার কর্তৃক গৃহীত ২০৩০ সালে সবার জন্য স্বাস্থ্য সেবা কর্মসূচি আমাদের স্বাস্থ্যখাতের চিত্রকে আমুল বদলে দেবে বলে আশা প্রকাশ করছি।’

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার বলেন, ‘পারিবারিক ও কর্মক্ষেত্রে কাজের পরিবেশ সুস্থ্য থাকলে মানসিক স্বাস্থ্য ভালো থাকে। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।’

শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. সৈয়দা ফাহ্লিজা বেগমের সভাপতিত্বে এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন উপ-পরিচালক (মনোবিজ্ঞান) ইফরাত জাহান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ