আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

জাবিতে বর্ণিল সাজে প্রজাপতি মেলা অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি

উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন প্রতিপাদ্য
ধারন করে প্রজাপতি সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আজ শুক্রবার (২৪ নভেম্বর) প্রজাপতি মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে মেলাটি অনুষ্ঠিত হয়।

এসময় মেলাটি উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে জাবি উপাচার্য ড. মোঃ নূরুল আলম বলেছেন,
এ বিশ্ববিদ্যালয়ের জীব বৈচিত্র্য রক্ষা এবং ভৌত অবকাঠামোগত উন্নয়নের সমন্বয় করে মাষ্টার প্ল্যান করা তৈরি করা হচ্ছে। এই মাষ্টার প্ল্যান নিয়ে বিশ্ববিদ্যালয়ের অংশীজনের সঙ্গে আলাপও করা হবে ।

তিনি আরও বলেন, এ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ-প্রকৃতি সংরক্ষণে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন সব ধরনের চেষ্টা করছে। তিনি বলেন, পরিবেশ-প্রকৃতি ভালো থাকলে মানুষ ভালো থাকবে। উপাচার্য প্রকৃতির সুষ্ঠু পরিবেশ বজায় রাখার রক্ষার জন্য সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রজাপতি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মেলার আহ্বায়ক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন বলেন, সবকিছু নিয়ে আমাদের পরিবেশ। প্রজাপতি এই পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। পরাগায়নের মাধ্যমে প্রজাপতি পরিবেশ ও প্রকৃতি এবং বনাঞ্চল রক্ষায় ভূমিকা রাখছে। পরিবেশের ছোট্ট প্রাণিটিকে ভালবাসতে হবে। তিনি বলেন, আগে বাংলাদেশে সাড়ে চার শত প্রজাতির প্রজাপতি লক্ষ করা যেত। সেই সংখ্যা এখন কমে এসেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১২০ প্রজাতির প্রজাপতি লক্ষ করা যেত। এই সংখ্যা উদ্বেগজনক হারে কমছে। তিনি প্রজাপতি রক্ষায় এর বাসযোগ্য পরিবেশ অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন মৌসুমী টয়লেট্রিজের চেয়ারম্যান রাজিব উদ্দিন আহমেদ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের অধিকর্তা মুকিত মজুমদার বাবু, বার্ড ক্লাবের সভাপতি ইনাম আল হক, বন সংরক্ষণ বিভাগের কর্মকর্তা জাহিদুল ইসলাম, আইইউসিএন-এর সারোয়ার আলম প্রমুখ।

অনুষ্ঠানে প্রকৃতি সংরক্ষণে বিশেষ অবদানের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক আনোয়ারুল ইসলামকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে ৩জনকে মিডিয়া এ্যাওয়ার্ড প্রদান করা হয়। দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ, বক্তৃতা, প্রজাপতি বিষয়ক বির্তক প্রতিযোগিতা, প্রজাপতির ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ