আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

জাবিতে বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনীর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি:

শোকাবহ আগস্টে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের গ্যালারিতে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনী ৩১ আগস্ট শেষ হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম গত ২৩ আগস্ট প্রধান অতিথি হিসেবে এই প্রদর্শনী উদ্বোধন করেছিলেন। প্রদর্শনীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইউডা এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩৪টি শিল্পকর্ম স্থান পায়। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পকর্মের মধ্যে সমাপনী দিনে ৪ শিল্পীকে তাঁদের শিল্পকর্মের জন্য সম্মান সূচক পুরস্কার প্রদান করা হয়। শিল্পকর্ম প্রদর্শনী উপ-কমিটির আহবায়ক চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক শামীম রেজা জানান, পুরস্কারপ্রাপ্ত শিল্পীরা সকলেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী। তারা হলে ৪৫তম ব্যাচের শিক্ষার্থী রুবাইয়াত ইবনে নবী, ৪৬তম ব্যাচের শিক্ষার্থী অমিয় রায়, ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আবরার শাদমান এবং ৪৮তম ব্যাচের শিক্ষার্থী প্রীতম কুমার সাহা।

বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক বিজয়ীদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেন। এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, প্রক্টর আ. স. ম. ফিরোজ উল হাসান, অধ্যাপক আহমেদ রেজা, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এ মামুন, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আলমগীর কবীর, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. ফাহমিদা আক্তার, অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, অধ্যাপক ড. মো. এজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ