আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

জাবিতে ফরিদপুর জেলা সমিতির ইফতার অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির ইফতার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেল পাঁচটায় এ ইফতারের আয়োজন করা হয়।

ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মোঃ তৌহিদুল আলম তাকিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্র উপদেষ্টা তাহমিনা আক্তার তানু।

তিনি বলেন” দীর্ঘদিন পরে প্রিয় মানুষদের একসাথে দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির উত্তরোত্তর সফলতা কামনা করছি।”

সাবেক শিক্ষার্থী মোঃ হাসান আলি বলেন, ” বর্তমান শিক্ষার্থীদের সাথে এমন একটি আয়োজনে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। এছাড়া ভবিষ্যতে যেকোনো উদ্যেগ গ্রহণ করলে তিনি সর্বোচ্চ সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।”

সাবেক ছাত্রনেতা মাঈনুল হোসেন রাজন বলেন, “৭০০ একরের এই ভূমিতে নিজ এলাকার ভাই বোনেরাই বেশি আপন। পরস্পর সম্প্রীতি বৃদ্ধির মাধ্যমে এগিয়ে যাক এই সমিতি”

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক শিক্ষার্থী উত্তম কুমার রায়, তরিকুল ইসলাম তারেক এবং সার্বিক দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ