আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

জাবিতে ‘পিডিএফ’ এর সভাপতি গাফফার, সম্পাদক রিজু

আব্দুল্লাহ আল মামুন, জাবি প্রতিনিধি:

প্রতিবন্ধকতার স্বীকার শিক্ষার্থীদের সংগঠন ফিজিক্যালি চ্যালেন্জ্ড ডেভলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার ২০২২-২৩ সেশনের জন্য নতুন কমিটি অনুমোদন করা হয়েছে ।

এতে সভাপতি হিসেবে প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল গাফফার এবং সাধারণ সম্পাদক হিসেবে আইন ও বিচার বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী রিজু আহমেদের নাম অনুমোদন করা হয়।

মঙ্গলবার (২৩ মার্চ) পিডিএফের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান কিরণ ও পিডিএফ ইয়ুথের টিম লিড সৈয়দ নাজমুস সাকিব ২৫ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটি ঘোষনা করেন।

কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সুলতানা ফাহমিদা এবং সরকার ও রাজনীতি বিভাগের শারমিন আক্তারকে।

জান্নাতুল হাসান জনি ও শাহজালাল আহমেদ আকাশকে যথাক্রমে যুগ্ম-সম্পাদক ও অর্থ সম্পাদক করা হয়েছে।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন উম্মে সামিয়া অন্তু।

কমিটির সম্পাদকীয় পদগুলোতে রয়েছেন শাহজাবিন রিতু (ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক), সাইফুল ইসলাম (শিক্ষার্থী কল্যাণ সম্পাদক),
সুরাইয়া আক্তার রাত্রি (স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা সম্পাদক),

আনন্দ মোহন রায় (গবেষণা ও উন্নয়ন সম্পাদক), আলী আকবর সরকার (যোগাযোগ সম্পাদক), মাহদী হাসান জিহাদ (দফতর সম্পাদক)।

সম্পাদকীয় পদগুলোতে অন্যান্য সদস্যরা হলেন সেলিম ইসলাম (পলিসি এন্ড এডভোকেসি সম্পাদক), হোসনে আরা (লজিস্টিক সম্পাদক)
আয়েশা আক্তার ইতি (করপোরেট নেটওয়ার্কিং সম্পাদক),

আল মাহমুদ ( উপ-স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা সম্পাদক), সজিব চৌধুরী (সাহিত্য ও প্রকাশনা সম্পাদক), ফেরদৌস আল হাসান (তথ্য-প্রযুক্তি সম্পাদক), মো. আশিকুর রহমান,
আনিকা তাবাসসুম (প্রেস সম্পাদক) ও আইরিন আক্তার আখি (সংস্কৃতি বিষয়ক সম্পাদক)

মমিনুর রহমান ও মঞ্জু মিয়া মমিনুর ইসলাম কমিটিতে নির্বাহী সদস্য হয়েছেন।

সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি আবদুল গাফফার বলেন, ‘প্রতিবন্ধী শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ব্যাতীত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ ও টেকসই উন্নয়ন সম্ভব নয়। অন্তর্ভুক্তি মুলক বিশ্ববিদ্যালয় গঠনে পিডিএফ এর অগ্রযাত্রা সামনে অব্যাহত থাকবে৷’

২০০৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রতিষ্ঠা লাভ করে ফিজিক্যালি চ্যালেন্জ্ড ডেভোলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) । বর্তমানে পিডিএফ বাংলাদেশের ৪ টি বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধি শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ