জাবি প্রতিনিধি : হাবিবুর রহমান সাগর
৯ মে মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সম্মুখে এমএ ওয়াজেদ মিয়ার প্রতিকৃতিতে বেলা ১১টায় উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ, ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র এবং অন্যান্য সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।