আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

জাবিতে নানা আয়োজনে ‘শেখ রাসেল দিবস ‘ পালিত

জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে আজ ‘শেখ রাসেল দিবস ২০২৩ পালিত হয়েছে।

শেখ রাসেলের ৬০-তম জন্ম দিবস উপলক্ষে সকাল দশটায়( ১৮ অক্টোবর)বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখ থেকে উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলমের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালি উদ্বোধনকালে উপাচার্য বলেন, ছোট শিশু রাসেলকে যারা হত্যা করেছে, তারা একটি সম্ভাবনাময় স্বপ্নকে হত্যা করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, শেখ রাসেল এবং বঙ্গবন্ধু পরিবারের অপরাপর সদস্যদের হত্যা জাতি কখনও মেনে নিতে পারেনি। ইতিহাসে নৃশংস হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত খুনিদের ফাঁসির শাস্তির মধ্যদিয়ে জাতি কলঙ্কমুক্ত হয়েছে। উপাচার্য তাঁর বক্তব্যে বঙ্গবন্ধু, বঙ্গমাতা, শেখ রাসেল এবং বঙ্গবন্ধু পরিবারের শহিদ সকল সদস্যের আত্মার মাগফেরাত কামনা করেন।

র‍্যালিতে অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে গিয়ে শেষ হয়।

বেলা এগারোটায় শেখ রাসেল হলের পশ্চিম পাশে নানা প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়। উপাচার্য এ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন। শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের আয়োজনে বেলা বারোটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজে শিশু কিশোরদের মধ্যে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বাদ আছর কেন্দ্রীয় মসজিদসহ অন্যান্য মসজিদে দোয়া মাহফিল এবং বিভিন্ন উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়।

সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ