জাবি প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই শিক্ষককে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার জাবির চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা হলেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভগের সহকারী অধ্যাপক রওশনআরা আক্তার আঁখি ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক তানভীর আহামেদ।
অফিস আদেশে বলা হয়, ‘আগামী দুই বছরের জন্য তারা এই দায়িত্ব পালন করবেন এবং প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।’
সহকারী প্রক্টর হিসেবে নিয়োগের পর তানভীর আহামেদ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, উপাচার্য মহোদয় আমাকে এই পদের জন্য যোগ্য মনে করে নিয়োগ দেয়ায় তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করবো। দায়িত্ব পালনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সহকর্মী শিক্ষকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা কামনা করছি।