আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

জাবিতে ঢাকা জেলার এ্যালামনাই এসোসিয়েশনের কমিটি ঘোষণা

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন ঢাকা জেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ভূগোল ও পরিবেশ বিভাগ ৩য় ব্যাচের আলহাজ্ব শাহাবদ্দিন, সাধারণ সম্পাদক হিসেবে ইতিহাস বিভাগ ১৫ ব্যাচের মো. জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়েছেন।

শনিবার (৯ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ কমিটি ঘোষিত হয়।
এছাড়াও কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে ইতিহাস বিভাগ ২৪ ব্যাচের মোহাম্মদ আশরাফুল আলম খান নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সদস্যরা বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন ঢাকা জেলা সবসময় সকল জাবিয়ানদের পাশে থাকবে। বিশ্ববিদ্যালয়ের যে কোন গঠনমূলক কাজে পাশে থাকার অঙ্গীকারবদ্ধ । ঢাকা জেলার সকল জাবিয়ানদের সাথে নিয়ে একটি শক্তিশালী এসোসিয়েশন গঠন করার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

উল্লেখ্য, জাবি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধান ও গরীব মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সহ সকল কাজে সহয়তা করে থাকে বিশ্ববিদ্যালয়ের এ্যালামনাই এসোসিয়েশনগুলো।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ