আব্দুল্লাহ আল মামুন, জাবি প্রতিনিধিঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অন্যতম দক্ষতা উন্নয়ন মূলক সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থার (জেইউমুনা) ইফতার ও সপ্তম বর্ষপূর্তির আয়োজিত হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) জাবির নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোজাদারদের জন্য দোয়ার পাশাপাশি ক্যান্সারে আক্রান্ত সরকার ও রাজনীতি বিভাগের মেধাবী শিক্ষার্থী নুসরাত শারমিন রেশমার জন্য দোয়া করা হয়।
সপ্তম বর্ষপূর্তিতে অনুভূতি ব্যাক্ত করে ৪৯ তম আবর্তনের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী শামিন ইয়াসির বলেন, জেইউমুনা সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।
মাত্র দুই বছরের মধ্যে আমি আমার মধ্যে দক্ষতার দিক থেকে যতটুকু পরিবর্তন উপলব্ধি করতে পারছি তার পুরোটাই এই সংগঠনের অবদান।
জেইউমুনা সভাপতি আশিফুল হক রাফি ও সাধারণ সম্পাদক মুশফিকা সুলতানার পরিচালনায় অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোঃ আব্দুল্লাহ হেল কাফী ও বিউপি ছায়া জাতিসংঘ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রিয়াজুল করিম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব, ইইসি-জেইউ, সিনে সোসাইটি জেইউ ও বিইউ…