জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) ৬ষ্ঠ সমাবর্তনে “শরফুদ্দিন স্বর্ণপদক” প্রাপ্ত ঊর্মি দাশ ও খায়রুল ইসলামকে চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
স্বর্ণপদক প্রাপ্ত ঊর্মি দাশ বিশ্ববিদ্যালয়ের ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৪০ ব্যাচের শিক্ষার্থী ও একই বিভাগের শিক্ষক।
এবং খায়রুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ৪৪ ব্যাচের শিক্ষার্থী। সংবর্ধনা অনুষ্ঠান শেষে চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের পক্ষ থেকে বর্ষপঞ্জি উন্মোচন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ইনফরমেশন এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মেসবাহউদ্দিন সরকার ও মার্কেটিং বিভাগের অধ্যাপক নিগার সুলতানা।
স্বর্ণপদক প্রাপ্ত ঊর্মি দাস বলেন,”আমি চাঁদপুরের সন্তান। চাঁদপুর জেলা সমিতি যে আমাকে সংবর্ধণা দিয়েছে এটা খুবই আনন্দের।
এরকম কাজগুলো ভবিষ্যতে চাঁদপুরের শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে। আর সর্বোপরি সংবর্ধনা পেয়ে আমি খুবই আনন্দিত।”
সংগঠনটির সভাপতি ফরিদ আহমেদ জয় বলেন, “আমরা খুব সুন্দর ভাবে আমাদের প্রোগ্রাম নামাতে সক্ষম হয়েছি। আমাদের সেরকম কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় নি।
আমাদের এই প্রোগ্রামে ৫১ ব্যাচের(২০২১-২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী পর্যন্ত উপস্থিত ছিল। আমরা ২ জনকে স্বর্ণপদক দিয়েছি ঊর্মি দাশ এবং খাইরুল ইসলামকে। আর এবার আমরা প্রথমবারের মতো জেলা ছাত্র কল্যাণ পরিষদ থেকে বর্ষপুঞ্জি উন্মোচন করেছি।”