আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

জাবিতে কুমিল্লা জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশনের বার্ষিক বনভোজন 

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কুমিল্লার বর্তমান ও প্রাক্তন সকল শিক্ষার্থীদের নিয়ে কুমিল্লা জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশনের বার্ষিক বনভোজন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

১ লা ডিসেম্বর (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের মনপুরায় বনভোজনটি অনুষ্ঠিত হয়।

দিনের শুরুতে সকাল ১১:৩০ টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনটি শুরু হয়। প্রথমেই থাকে খেলাধূলা পর্ব সেখানে ছেলেদের জন্য বাস্কেটে বল নিক্ষেপ এবং মেয়েদের জন্য থাকে চেয়ার খেলা। এর পর থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে শিক্ষার্থীদের গান, নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানটি আরো জাকজমকপূর্ণ হয়ে ওঠে।

দুপুর ১ টা নামাজের বিরতি দেওয়া হয় এরপর খাবার বিতরণ এবং সব থেকে আকর্ষণীয় পর্বে থাকে র‍্যাফেল ড্র। দিনের শেষে পুরস্কার বিতরণী মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয় ।

অনুভূতি ব্যক্ত করে ৫০ তম ব্যাচের শিক্ষার্থী আল আমিন বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার পর থেকেই শুনে এসেছি কুমিল্লা জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশন অনেক বড় বড় অনুষ্ঠান করে এসেছে কিন্তু আমরা ক্যাম্পাসে আসার পর আর তেমন কোন অনুষ্ঠান দেখতে পাইনি। তবে আজকে আমাদের এসোসিয়েশন খুব সুন্দর একটি আয়োজন করেছে । সত্যি বলতে আমার খুবই ভালো লেগেছে। সবার সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আয়োজনটি আরো প্রফুল্ল হয়েছে ।

৫০ তম ব্যাচের আকেকজন শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন,”এত সুন্দর একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমার খুব ভালো লেগেছে।
আমি প্রত্যাশা করি সামনে আরো ভালো ভালো আয়োজন দেখতে পাবো।”

বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী ৫১ তম ব্যাচের তালহা বলেন, “নবীন হিসেবে এসোসিয়েশনের এই প্রথম কোন অনুষ্ঠানে থাকতে পেরে খুবই ভালো লাগছে। এছাড়াও জেলার সকল সিনিয়র শিক্ষার্থী এবং বন্ধু-বান্ধবের সাথে পরিচয় হতে পেরে খুব ভালোলাগা কাজ করছে।
আর বিশেষ করে শ্রেষ্ঠ ব্যাচ প্রতিনিধি হিসেবে আমি নির্বাচিত হয়েছি ফলে অ্যাসোসিয়েশনের জন্য আরো কাজ করার নতুন অনুপ্রেরণা পেয়েছি। “

অনুষ্ঠানে কুমিল্লা জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশনের সভাপতি মীর হোসাইন বলেন,” আমরা সুন্দর দায়িত্ব পালন করেছি এবং সবার সম্মিলিত সহযোগিতায় আয়োজনটি বাস্তবায়ন হয়েছে। পরবর্তীতে আরো ভালো কিছু আয়োজন করবো। তাই সবার সহযোগিতা কামনা করছি।”
সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পরশ বলেন,” এত সুন্দর একটি অনুষ্ঠান আমরা আনন্দের সাথে শেষ করতে পেরেছি আর অনুষ্ঠানটি বাস্তবায়ন করতে যারা পরিশ্রম করেছে সবাইকে ধন্যবাদ জানাই। আমি প্রত্যাশা রাখি সামনে এসোসিয়েশনের যেকোনো কাজে সবাইকে পাব।

উল্লেখ্য, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বৃহত্তর কুমিল্লা সমিতি সাভার ও সাভার সিটিজেন ক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা স্টুডেন্ট এসোসিয়েশান এর প্রধান উপদেষ্টা প্রফেসর ড. নজরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার মোঃ আনোয়ার হোসেন । এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন কুমিল্লা জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক মীর হোসাইন এবং সাইফুল ইসলাম পরশ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ