আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

জাবিতে ঈদুল আজহার ছুটি ২৬ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত

জাবি প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের ছুটি ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। ছুটি শুরু হবে ২৬ জুন থেকে। চলবে ৫ জুলাই পর্যন্ত। তবে অফিস ছুটি থাকবে ২৭ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত।

বৃহস্পতিবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ (চুক্তিভিত্তিক) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল-আজহা উপলক্ষে আগামী ২৬ জুন (সোমবার) থেকে আগামী ৫ জুলাই (বুধবার) পর্যন্ত মোট ১০ দিন   বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস এবং ২৭ জুন (মঙ্গলবার) থেকে ৪ জুলাই (মঙ্গলবার) পর্যন্ত মোট ৮ দিন সব ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দফতর বন্ধ থাকবে।

বন্ধের সময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা থাকবে এবং বন্ধ থাকবে ডাইনিং বলে জানান হল প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক নাজমুল হাসান তালুকদার।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ