আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

জাবিতে আল-বেরুনী হল ছাত্রলীগের উদ্যোগে ইফতার অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আল-বেরুনী হল ছাত্রলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) সন্ধ্যা হলের কমনরুমে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দুস্থ ও অসহায়দের ইফতার প্রদান করা হয়।

ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আল-বেরুনী হলের আবাসিক শিক্ষক এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মহিবুর রৌফ,

একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক মেহেদী হাসান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন।

এছাড়া অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, আল-বেরুনী হলের ছাত্রলীগ নেতা এনামুল হক এনাম, মাহমুদুল হাসান স্বরণ ও শাহরিয়ার কবির অনিকসহ হলের বিভিন্ন ব্যাচের শতাধিক ছাত্রলীগ কর্মী।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ