আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

জাবিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

জাবি প্রতিনিধি, হাবিবুর রহমান সাগর:

ডিজিটাল: জেন্ডার সমতার জন্য উদ্ভাবন প্রযুক্তি – এই প্রতিপাদ্য নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে এ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে শোভাযাত্রা উদ্বোধনকালে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম বলেন, সুষম উন্নয়নে নারী-পুরুষের সমতা অপরিহার্য। তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে বিভিন্ন ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন অব্যাহতভাবে বাড়ছে, যা নারীর অধিকার ও সমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে উৎসাহব্যঞ্জক। উপাচার্য তাঁর ভাষণে আরও বলেন, ঘরে-বাইরে নারী-পুরুষের পারস্পরিক সহযোগিতা, উভয়েরই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। তিনি নারী-পুরুষ মিলেমিশে দেশ ও সমাজের জন্য কাজ করার আহবান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. সৈয়দা ফাহলিজা বেগম।

উপাচার্যের উদ্বোধনী ভাষণের পর শোভাযাত্রাটি শহিদ মিনার থেকে শুরু করে জহির রায়হান মিলনায়তনে গিয়ে শেষ হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ