জাবি প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইআর ফুটবল কার্নিভাল ২০২৪ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রাত ৮:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ফাইনালের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) সোহেল আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আবদুল্লাহ হেল কাফিও প্রভাষক সিনজিনা আক্তার।
ফাইনালে ফ্যালকন ওয়ারিয়র্স ও আই আর ফাস্ট্রার্স এর মধ্যাকার ম্যাচটি নির্ধারিত সময়ের পর ১-১ গোলের সমতায় থাকায় টাই-ব্রেকারে গড়ায়। টাই-ব্রেকারে ফ্যালকন ওয়ারিয়র্স জয়লাভ করে।
বিজয়ী দলকে ট্রফি বিতরণ করেন অধ্যাপক ড. আবদুল্লাহ হেল কাফি।
উল্লেখ্য, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৯ তম আবর্তন কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টে সাবেক শিক্ষার্থীদের ২টি দলসহ মোট ৮টি দল প্রতিনিধিত্ব করে।
টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিল এলামনাই এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিলেশন্স। জার্সি স্পন্সর হিসেবে ছিল গিগাবাইট ও অরাস।