আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান ঢাকা জেলা উত্তর যুব অধিকার পরিষদ

সাভার প্রতিনিধি :

২৫ অক্টোবর শুক্রবার) সকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাতের মাধ্যমে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ, ঢাকা জেলা উত্তর এর নবগঠিত কমিটির আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু।

গত ২১ অক্টোবর রোজ সোমবার গাজী রুবেল রানাকে সভাপতি, আরিফ আহমেদকে সাধারণ সম্পাদক ও রাশেদ কবিরকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ।

২৫ অক্টোবর শুক্রবার বেলা ১১ টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে দলীয় কার্যক্রম শুরু করেন।
এসময় সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ কমিটির বাকি সদস্যবৃন্দ এবং ঢাকা জেলা উত্তরের অন্তর্ভুক্ত সাভার, আশুলিয়া ও ধামরাই থানার যুব অধিকার পরিষদ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় নবনির্বাচিত সভাপতি – গাজী রুবেল রানা নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলেন, আমরা হিংসা বিদ্বেষ না করে পরস্পর পরস্পরকে সহযোগিতার মাধ্যমে একসাথে পথ চলব এবং প্রত্যেকের কাজে প্রত্যেকে উৎসাহ প্রদান করব।

আমরা ঢাকা জেলা উত্তরকে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলবো। দলের প্রচার-প্রসারের উদ্দেশ্যে আমরা দ্রুতই বিভিন্ন পোস্টার, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে প্রচারণা শুরু করব এবং পরবর্তী মিটিং এর মাধ্যমে আমাদের কর্মসূচি গ্রহণ করবো।

দলটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক – আরিফ আহমেদ বলেন, শহীদদের প্রতি সম্মান জানিয়ে আমাদের কার্যক্রম শুরু করলাম। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা উপজেলা এবং থানা পর্যায়ের নেতৃবৃন্দের সাথে বসবো এবং গণঅধিকার পরিষদের সার্বিক সহযোগিতায় খুব দ্রুতই উপজেলা ও থানা কমিটি গঠন করব।

আমরা চাই আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে। আমাদের দায়িত্বকাল সময় এক বছর, এক বছরের মধ্যে আমরা ঢাকা জেলা উত্তর এর প্রত্যেকটি ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত আমাদের কমিটি দিবো ইনশাআল্লাহ। এছাড়াও তিনি নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করার জন্য।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ