আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

জাতীয় শোক দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা  প্রেসক্লাবের দোয়া 

দেলোয়ার হোসেন :
১৫ ই  আগস্ট ২০২১  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম মৃত্যুবার্ষিকী ও ১৫ ই আগস্ট এর সকল শহীদদের স্মরণে মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাব  কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  গতকাল শুক্রবার বাদ আসর জেলা প্রেসক্লাব  ( মাঠপাড়া) মিলনায়তনে জেলা প্রেসক্লাব উদ্যোগে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায়  মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি এম জামাল মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের সভাপতি এড: সোহানা তাহমিনা।
 সাধারন সম্পাদক সাইফুল ইসলাম কামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন  মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক এশিয়াবানী পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন শিহাব, কোষাদক্ষ ও দৈনিক দিনের পত্রিকার জেলা প্রতিনিধি সাইদ-উর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দৈনিক আমার বার্তা ও বাংলা টিভি, গজারিয়া প্রতিনিধি মোঃ মুকবুল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক ও দৈনিক ভোরের কলাম পত্রিকার জেলা প্রতিনিধি আবু সাইদ দেওয়ান সৌরভ, প্রচার সম্পাদক ও দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার প্রতিনিধি সাখাওয়াত হোসেন মানিক, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক ও দৈনিক বাংলাদেশ কন্ঠ শ্রীনগর প্রতিনিধি ফরহাদ হোসেন জনি, দৈনিক নতুন দিন পত্রিকার জেলা প্রতিনিধি সালমান রিদয়, কার্যকারি সদস্য ও দৈনিক অন্য দিগন্ত পত্রিকার প্রতিনিধি আবুল কালাম,  দৈনিক মুন্সীগঞ্জের খবর ও দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার জেলা ও উপজেলা প্রতিনিধি  জেলা প্রেসক্লাবের কার্যকারি সদস্য দেলোয়ার হোসেন।
আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি তানজিলা পারভিন,
জেলা আইনজীবী সমিতির  সদস্য এড: জানে আলম প্রিন্স, জেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী ফারহানা আক্তার এ্যানি, গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ সভাপতি খাদিজা আক্তার প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ