আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

জাতীয় শোক দিবসে মাইক ভাড়া না দিয়ে চম্পট সমন্বয় পরিষদের আঞ্চলিক নেতারা

নিজস্ব প্রতিবেদক :

শোক সভার আয়োজন শেষ হলেও মাইকের ভাড়া এখনো পরিশোধ করেনি আয়োজকরা। এ নিয়ে সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন মাইক ভাড়া দেয়া প্রতিষ্ঠান বারেক মাইক হাউস।

মাইক ভাড়া দেয়া প্রতিষ্ঠানের মালিকের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ভাড়া নির্ধারিত হয়েছিল ১০ হাজার টাকা। অনুষ্ঠানের দিন(২৯ আগস্ট) আমাকে পরিশোধ করেছে ২ হাজার টাকা, আজকে(৩০ আগস্ট) দিয়েছে ৩ হাজার টাকা। এই মোট ৫ হাজার টাকা পেয়েছি। ভাড়ার ব্যাপারে আমার সাথে কথা বলেছে শাহ আলম। কিন্তু আজকে আমার ফোন ধরছেন না তিনি। আমি নিয়মিত শাহ আলম ও সুজন ভাইয়ের কাছে বিভিন্ন প্রোগ্রামে মাইক ভাড়া দেই। তাই কোন এডভান্স নেয়া ছাড়াই মুখের কথায় আমি মাইক ভাড়া দিয়ে দিয়েছি।

সাভারের শাহীবাগ চৌরাস্তা এলাকার বারেক সাউন্ড থেকে ৬ টা মাইক, ১ পিয়ার সাউন্ড বক্স ও আনুষাঙ্গিক কিছু জিনিস ১০ হাজার টাকায় ভাড়া আশুলিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভা সম্পন্ন করেস গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আঞ্চলিক নেতারা।

এর আগে গতকাল(২৯ আগস্ট) গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের সাভার-আশুলিয়া-ধামরাই আঞ্চলিক কমিটির ব্যানারে আশুলিয়ায় এক শোক সভার আয়োজন করা হয়। মাইক ভাড়া নিয়ে বিপদ উদ্ধার হলেও এখন বিপদে সহায়তাকারীকে বিপদে ফেলেছেন আয়োজকেরা।

সোমবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০ টা এ সংবাদ লেখা পর্যন্ত মাইকের ভাড়া পরিশোধ করেনি আয়োজকদের কেউ। রাত সাড়ে ১০ টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সমন্বয় পরিষদের নেতারা ওই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ বন্ধ করেছেন তারা।

এ ব্যাপারে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের সাভার-আশুলিয়া-ধামরাই আঞ্চলিক কমিটির নেতা শাহ-আলমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ