মো. আরাফাত রহমান: জাককানইবি প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘ওয়ে টু ওভারসিজ এডুকেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ।
বিশ্ববিদ্যালয়টির মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ব্যবসায় প্রশাসন অনুষদে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্ৰহণে সেমিনারটি অনুষ্ঠিত হয় ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর ।
সেমিনারটিতে বিদেশে উচ্চশিক্ষার আবেদন পদ্ধতি, যোগ্যতা ও ফান্ডিং পদ্ধতি নিয়ে আলোচনা করেন উইংন্স লার্নিং সেন্টারের প্রধান প্রশিক্ষক আশিক সরকার ।
তিনি বলেন, বিদেশে উচ্চশিক্ষা মানেই দুঃসাধ্য বা কঠিন কিছু নয়; সেটা শিক্ষার্থীদের জানাতে চাই। সঠিক পদ্ধতি অনুসরণ করলে বিদেশে উচ্চশিক্ষার পথ খুবই সহজ। এ আয়োজনের মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষার বিষয়ে খুঁটিনাটি তথ্যগুলো শিক্ষার্থীরা জানান তিনি ।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, শিক্ষা-গবেষণা ও উন্নয়ন এই তিনটি উদ্দেশ্যকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে।
এই তিনটি লক্ষ্যমাত্রা পূরণের মধ্যদিয়ে আমরা একটি স্মার্ট ক্যাম্পাস তৈরি করে স্মার্ট বাংলাদেশে যুক্ত হবো।
উপাচার্য বলেন, এখন ইন্টারনেটের যে প্রভাব তার কারণে গ্লোবাল ভিলেজ উচ্চারিত হয়েছে বহু আগে। গ্লোবাল ভিলেজের কারণে কানেক্টিভিটি বেড়েছে। পড়ালেখার অবারিত সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের শিক্ষার্থীদের সেই সুযোগ কাজে লাগাতে হবে।
মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারপার্সন রেজুয়ান আহমেদ শ্রভ্রর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উইংন্স লার্নিং সেন্টারের প্রধান প্রশিক্ষক আশিক সরকার,
বিভাগের সহযোগী অধ্যাপক আলভী রিয়াসাত মালিক, পপুলেশন্স সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মো. নুরুজ্জামান খান পিএইচ.ডি.সহ অন্যরা।