-
- ক্যাম্পাস
- জাকঁজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ
- প্রকাশের সময়ঃ May, 11, 2022, 9:15 am
- 193 বার পড়া হয়েছে
মোকাব্বির আলম সানি নিজস্ব প্রতিবেদক:
সকালে আকাশ ছিল মেঘলা, তবু দলে দলে নবীন শিক্ষার্থীদের আনাগোনা বাড়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। সকাল থেকেই আনন্দমুখর পরিবেশে সদ্য বিশ্ববিদ্যালয়ে পা দেয়া শিক্ষার্থীরা পুরো ক্যাম্পাস জুড়ে বিচরণ করে।
তাদের উল্লাসে ড্যাফোডিল স্মার্ট সিটির গ্রীন ক্যাম্পাস যেন আলোড়িত হয় এক নতুন রঙে, নতুনত্বের স্বাদে। ১০ মে, রবিবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত ‘ওরিয়েন্টশন প্রোগ্রাম সামার-২০২২’ অনুষ্ঠানে নবীনরা নেচে গেয়ে আনন্দমুখর পরিবেশে তাদের বিশ্ববিদ্যালয় জীবনের সূচনা করেন।
‘ওরিয়েন্টশন প্রোগ্রাম সামার-২০২২’ আয়োজনের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য(প্রোভিসি) প্রফেসর ড. এস.এম. মাহবুব উল হক মজুমদার,
স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. সৈয়দ মিজানুর রহমান রাজু, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের বিভাগীয় প্রধানরা। অনুষ্ঠানে প্রায় ১২ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে, এছাড়া ২০০জন অভিভাবকরাও এই আয়োজন উপভোগ করেন।
এই বিভাগের আরও সংবাদ