আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুম পাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন ভাই ও ভাইপোদের এসিড (সাদৃশ্য) বস্তু নিক্ষেপের অভিযোগ উঠেছে হাকিম আলীর বিরুদ্ধে ।
১৫ এপ্রিল (শুক্রবার) সকাল ১১ টার সময় কালারমারছড়ার ফকিরজুম পাড়ায় এঘটনা ঘটে ।
আহতরা হলেন ফকিরজুম পাড়ার এমদাদ আলীর পূত্র আজগর আলী(৫০) , এছম আলী(৪৮) , মনু মিয়া(৬৫), এছাড়াও ছিটকে পড়ে আহত হন দুই শিশু আব্দুল্লাহ(১) ওয়াফা মনি(৫) , এছাড়াও তাদের দায়ের কুপে আহত হয়েছেন হাকিম আলীর স্ত্রী জয়নব বাহার (৫০) ও পূত্র রাসেল(২৭) ।
তাদেরকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে বলে জানা যায় ।
এসিডে তাদের মুখে ও চোখে আঘাত পাই বলে জানা যায় ।
এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থলে পরিদর্শনে গেছেন মহেশখালী থানা পুলিশের একটি টিম । সেখানে তারা বিভিন্ন আলামত সংগ্রহ করেন এবং প্রাথমিক ভাবে জিজ্ঞেসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয় বলে জানা যায় ।
মহেশখালী হাসপাতাল সূত্রে জানা যায়, এসিড সাদৃশ্য আক্রান্ত ২ জন রোগিকে কক্সবাজারে রেফার করা হয়েছে । স্থানীয়রা জানান , তারা আপন দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল । এনিয়ে সেহেরির সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয় ।
তারা সকালে আবারও পরস্পর কথা কাটাকাটির মধ্যেই হামলার ঘটনা ঘটে । এতে এক পক্ষের এসিড নিক্ষেপে কয়েকজন আহত হয়েছে এবং দারালো দায়ের কুপে এক মহিলা আহত হয় ।
এবিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাই বলেন, কালারমারছড়ায় এসিড (সাদৃশ্য) বস্তুর নিক্ষেপে কয়েকজন আহত হয়েছে । তারা চিকিৎসাধীন রয়েছে ।
মূলত এসিড কিনা সেটা মেডিকেল রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে । এঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি ।