আজ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই আগস্ট, ২০২৬ ইং

জবিস্থ রিসার্চ সোসাইটির চলমান কমিটির বিদায় সংবর্ধনা ও নবকমিটি গঠন

পলি আক্তার, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটির ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। একই অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতাসহ উচ্চশিক্ষার লক্ষ্যে যুক্তরাষ্ট্রে গমনকারী দুই জ্যেষ্ঠ সদস্যকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন মেয়াদের কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে।

সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগপ্রাপ্ত সদস্যদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা ও মডারেটর মাহমুদুল হাসান মিল্টন বলেন, “বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গবেষণার সংস্কৃতি তৈরি এবং উচ্চশিক্ষায় সঠিক দিকনির্দেশনা দেওয়াই এই সোসাইটির মূল লক্ষ্য। প্রতিষ্ঠার শুরু থেকে তরুণেরা যেভাবে গবেষণায় আগ্রহী হয়ে উঠেছে তা অত্যন্ত আশাব্যঞ্জক।”

তিনি আরও যুক্ত করেন, “উচ্চশিক্ষার আবেদনে সিজিপিএর পাশাপাশি গবেষণার অভিজ্ঞতা এবং স্টেটমেন্ট অব পারপাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। নবগঠিত কমিটি শিক্ষার্থীদের এই বৈশ্বিক সুযোগগুলো অর্জনে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।”

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ