আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

জনতার ভালবাসায় সিক্ত এমপি শাহীন-বদি

মোঃ আলমগীর, টেকনাফ :

কক্সবাজার-৪ টেকনাফ-উখিয়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দ্বিতীয় বারের মতো নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী ঢাকা থেকে কক্সবাজারের উখিয়া হয়ে টেকনাফ পৌঁছেছেন।

তিনি বুধবার (২৯ নভেম্বর) সকালে কক্সবাজার থেকে উখিয়া উপজেলার মরিচ্যা লাল ব্রীজ হয়ে শত শত গাড়ী বহর নিয়ে টেকনাফ উপজেলা ও পৌর আওয়ামী লীগ কার্যালয়ে বিকালে পৌঁছলে বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীসহ হাজার হাজার জনতা শাহীন আক্তারকে ফুলের মালা ও ফুলের নৌকা উপহার দিয়ে বরণ করে নেন।
এসময় এমপি শাহীন আক্তার বলেন- দ্বিতীয় বারের মতো নৌকার মনোনয়ন পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে নেতা-কর্মী ও জনগণের উদ্দেশে তিনি বলেন,২০০৮ সাল থেকে আমার স্বামী এমপি নির্বাচিত হয়ে গরীব দুঃখী মেহনতী মানুষের পাশে ছিলেন, বন্যা, ঘূর্ণিঝড়, করোনাকালীনসহ সকল প্রাকৃতিক দূর্যোগে মানুষের সেবা করেছেন। অগ্নিকান্ডসহ যে কোন দূর্ঘটনার খবর পেলেই মানুষের কাছে ছুটে যান। মানুষের জন্য নিজেকে উৎসর্গ করছে বলেই মানবতার মহান নেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দ্বিতীয় বারের মতো নৌকা প্রতীক দিয়েছেন। এই অর্জন, এই সম্মান আমার প্রিয় কক্সবাজার-৪ আসনের উখিয়া-টেকনাফ বাসীর কারণে সম্ভব হয়েছে। আবারও নির্বাচিত হলে আমি আপনাদের এ ভালোবাসার প্রতিদান দিতে অতীতের মতো আমার স্বামী সাবেক এমপি আব্দুর রহমান বদি ও নিজেকে উৎসর্গ করবো।
তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে অংশ নেয়ার আহবান জানিয়ে বলেন- যারা নির্বাচন করতে চান আসুন। নির্বাচনে অংশ নিন। নির্বাচনী মাঠেই জয়-পরাজয় হবে। এবারের নির্বাচন হবে কঠিন নির্বাচন। শেখ হাসিনাকে এ আসন উপহার দেয়ার জন্য সকল নেতাকর্মীকে এখন থেকেই নির্বাচনী মাঠে ঝাপিয়ে পড়ার আহবান জানান তিনি।

দুপুরে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছার পর আসার সময় পথে পথে জনতা ফুলেল শুভেচ্ছা, করতালি ও নৌকা নৌকা স্লোগানে মুখরিত পরিবেশে প্রিয় নেতা শাহীন আক্তারকে বরণ করেন। এসময় বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে পথসভায় এমপি শাহীন আক্তার বদি জনতার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বিকালে টেকনাফ পৌঁছলে আতশবাজি উৎসব ও বাদ্যের তালে তালে নেচে গেয়ে এমপি শাহীন আক্তারকে বরণ করেন উচ্ছসিত জনতা। পরে টেকনাফ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে উপস্থিত হাজার হাজার জনতার উদ্দেশ্যে এমপি শাহীন আক্তার, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের দুই বারের সাবেক সংসদ সদস্য ও টেকনাফ পৌর আওয়ামীলীগ সভাপতি আব্দুর রহমান বদিসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় কক্সবাজার জেলা পরিষদের সদস্য আলহাজ্ব জাফর আহমদ, জেলা আওয়ামীলীগের সদস্য বদরুল হাসান মিল্কী, টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহদুর, টেকনাফ
উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, বাহারছড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন, এমপি শাহীন বদি’র একমাত্র ছেলে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ শাওন আরমান, টেকনাফ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কোহিনূর আক্তার কাউন্সিলর, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জালাল উদ্দীন মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সরওয়ার আলম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল মোস্তফা, টেকনাফ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস শুক্কুর সিআইপি, টেকনাফ স্থল বন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি আমিনুর রহমান আমিন এবং টেকনাফ স্থল বন্দরের তরুণ ব্যবসায়ী ওমর ফারুক সিআইপি, জাতীয় মৎস্যজীবি সমিতির টেকনাফ পৌর শাখার সভাপতি ও টেকনাফ পৌর ০৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, পৌর ছাত্রলীগ নেতা
তানভীর হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়াও টেকনাফ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার জনতা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ