আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

ছোট মহেশখালী ইউপি নির্বাচনে তৃণমূলের জরিপে নৌকা প্রতীকে এগিয়ে মাষ্টার এনামুল করিম

সাজন বড়ুয়া সাজু :

আসন্ন ছোট মহেশখালী ইউপি নির্বাচনে নৌকার আসনের একটি চমকের নাম সাবেক ছাত্রনেতা মাস্টার এনামুল করিম। ছোট মহেশখালী ইউনিয়নের আওয়ামীলীগ পরিবারের সন্তান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয় মাস্টার এনামুল করিম (প্রকাশ এনাম ভাই)।

তরুণ এই রাজনীতিবিদের আবির্ভাবে ইতিমধ্যে ছোট মহেশখালী ইউনিয়নের সাধারণ জনগণ বেশ খুশি ও সন্তুষ্ট। যার কারনে এই রাজনীতিবিদের হাত ধরে আগামীর ছোট মহেশখালীতে ডিজিটাল একটি ইউনিয়ন রুপান্তরের স্বপ্ন দেখে পুরো ইউনিয়নবাসী।তাই সবার পছন্দের তালিকার শীর্ষেও মাস্টার এনামুল করিম।
এদিকে তৃণমূলের চোখের মণি এনামুল করিম সিকদারকে তারাও নৌকার প্রতীকে এবারের ছোট মহেশখালী ইউনিয়ন নির্বাচনে এগিয়ে রাখছে।মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে এনামুল করিমে বাবা তার পাকিস্তানি বাহিনীর নির্যাতনের শিকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নিজস্ব খামার বাড়িতে আশ্রয় দিয়ে এক বিরল নজির স্থাপন করেছিলেন। এছাড়া তার ছোটভাই মোজাম্মেল হক ইউনিয়ন শ্রমিকলীগের বর্তমানে সহ-সভাপতি এর দায়িত্বে আছে।
মাস্টার এনামুল রাজনৈতিক এর পাশাপাশি সামাজিক কাজেও বেশ সম্পৃক্ত। তিনি ছোট মহেশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্বে আছেন,ছোট মহেশখালী ইউনিয়নের কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক,ছোট মহেশখালী দক্ষিণ আজম উল্লাহ সিকদার জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও ইউনিয়ন টমটম সমিতির উপদেষ্টা। আর ব্যাক্তি জীবনে তিনি ছোট মহেশখালী আহমদিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্বে আছেন।

মহেশখালী-কুতুবদিয়া-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এর ও অত্যন্ত আস্থা ভাজন মাস্টার এনামুল করিম।
তাই তৃণমূল নেতা-কর্মীদের একটাই দাবি আগামীর ছোট মহেশখালী ইউনিয়ন নির্বাচনে যোগ্য প্রার্থী মাস্টার এনামুল হক কে দলীয় মনোনয়ন দেয়ার।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ