ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, শেখ রাজেনঃ
ব্রাহ্মণবাড়িয়ার পুনিয়াউট প্রবাসীর বাড়িতে ডাকাতি : ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ঘরের মালামাল লুটের অভিযোগ ভুক্তভোগীর আপন বোনের বিরুদ্ধেই ।

ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ মৌড়ালের পুনিয়াউট নাগরবাড়ি এলাকায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটেছে। ডাকাতরা ঘরের জানালার গ্রীলকেঁটে বাড়িতে প্রবেশকরে বেশকয়েকটি ঘরে লুটতরাজ চালানোর অভিযোগ উঠেছেন।
এ সময় প্রবাসীর ঘরের স্টীলের আলমারির তালা ভাঙা বেঙে ডাকাতরা ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ৫ লক্ষ টাকাসহ ঘরের বিভিন্ন মালামাল ও প্রয়োজনীয় কাগজপত্র লুটকরে নিয়ে যান বলে দাবী করেন ভুক্তভোগী নারী শিউলি আক্তার(৩৯)।
বাড়ির মালিক সৌদি প্রবাসী মৃতঃ জাহাঙ্গীর আলমের স্ত্রী শিউলী আক্তার সাংবাদিকদের জানান, তার এক ছেলে থাকেন সৌদিতে। আরেক ছেলে ঢাকায় ও ছোট ছেলে মাদ্রাসায় থাকেন। তার স্বামী ২০১৭ সনে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর থেকে বিধবা এই নারী শিউলি আক্তার এই বাড়িতে একাই বসবাস করতেন।
প্রবাসীর স্ত্রী ভুক্তভোগী শিউলী আক্তার সাংবাদিকদের আরো বলেন, আমি গত ২৯ তারিখে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে আমার ঘরবাড়ি তালা দিয়ে ঢাকায় যায়। আমার প্রতিবেশীরা আমার ঘরের জানালা ভাঙা দেখতে পেয়ে আজ রোববার সকালে আমাকে ফোনদিলে আমি আজ সকাল ১১ টায় আমার বাড়িতে এসে দেখতে পায়, আমার স্টিলের আলমারির তালা ভাঙা, টিভি ভাঙা, জানালার গ্রীলকাঁটা। আমার স্টীলের আলমারিতে ১০ ভরি স্বর্নালংকার ছিল, নগদ ৫ লক্ষ টাকাও ছিল। এগুলোও ডাকাতি করে নিয়েগেছেন ডাকাতরা।
তবে এই ঘটনায় তার আপন দুই বোনকে দায়ী করে ডাকাতির জড়িত বলে দাবী করেন ভুক্তভোগী এই বিধবা নারী শিউলি আক্তার।
তিনি বলেন, আমার আপন দুই বোনের সাথে আমার পারিবারিক বিরোধ চলে আসচ্ছেন। আমার ছোটবোন উম্মেহানি ও বড়বোন নাজমা বেগম আমাকে দীর্ঘদিনধরে হুমকী দিয়ে আসচ্ছেন। আমার বড়বোন নাজমা বেগম গত ২৭ তারিখে ইউনুছ মিয়ার ঘরে আমাকে ডেকে নিয়ে দেখেনিবে বলে হুমকী দেন। শিউলি আক্তার বলেন আমার বোন নাজমার কাছে আমি এক লক্ষ টাকা পাওনা। এই নিয়েই তাদের সাথে আমার বিরোধ।
এদিকে ডাকাতির এই ঘটনায় ভুক্তভোগী নারী শিউলি আক্তারের ননদের জামাই মো.মোবারক মিয়া বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ভুক্তভোগী নারী বাড়ির মালিক শিউলি আক্তার।