সাজন বড়ুয়া সাজু,কক্সবাজার প্রতিনিধি
গত ১ সেপ্টেম্বর (শুক্রবার) কক্সবাজার শহরের নাজিরারটেক ফিশারীঘাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ জেলে দগ্ধ হয়।এর মধ্যে ৯ জেলে আশংকাজনক অবস্থায় কক্সবাজার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
যাদের শরীরে ৭০-৮০ শতাংশ দগ্ধ হয়।তবে ইতোমধ্যে আট জেলের মৃত্যু হয়।বিষ্ফোরণের চারদিন পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া ব্যাক্তির মধ্যে কয়েকমাস আগে বিবাহ করা শহরের সমিতি পারা ফদনারডেইল এলাকার মোঃ আরমানও (২০) ছিল।
আরমানের মৃত্যুর পর থেকে মা খুরশিদা বেগম (৫১) এখন প্রায় পাগল।সন্তানের মৃত্যুর শোক সইতে না পেরে মায়ের আর্তনাদ এখন ভারি হয়ে উঠেছে পুরো এলাকা জুড়ে।আরমানের মৃত্যুর পর সন্তানের খুঁজে অভাগা মা দৌড়ে বেড়ায় বিভিন্ন অলিগলি কিংবা সমুদ্রের চরে।
সোমবার (১১ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায় সন্তান হারানো খুরশিদার আর্তনাদ ছেয়ে গেছে পুরো বাড়ি।
সন্তানের মৃত্যুর পর থেকে এখনো এক গ্লাস পানিও ছুঁয়ে দেখেনি।বারবার তার মুখ থেকে প্রতিধ্বনিত হয় নিহত আরমান বলে গেছে তার সন্তান আসলেই একসাথে রাতে ভাত খাবে।তাই সন্তানের চেহেরা দেখা পর্যন্ত এক গ্লাস পানিও মুখে তুলবেনা।
আরমানের বড়বোন জান্নাতুল বকেয়া জানান হারিয়ে তার পরিবার এখন নিঃস্ব হয়ে পড়েছে।আরমানের আয় রোজগারে বৃদ্ধ মা-বাবা ও বউ নিয়ে সংসার চলে। আরমানের মৃত্যুতে এখন পরিবারে হাল ধরার মত কেউ নাই।
সন্তানসম্ভাবনা মৃত আরমানের বউ বলেন স্বামীর এমন প্রয়াণে তার জীবন এখন ছিন্নবিচ্ছিন্ন। শ্বশুর-শ্বাশুড়ী নিয়ে এখন চলছে অভাবের সংসার।
এলাকাবাসীরা জানান ছেলের অকাল মৃত্যু সয্য করতে না পেরে মা খুরশিদা বেগম পাগল হয়ে গেছে।সারাদিন ছেলের বিলাপ ধরে বাড়ির এপাশ থেকে ওপাশ যায় আর আসে।মাঝে মাঝে সমুদ্রের চরে গিয়েও বসে থাকে।