আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ করলেন প্লার্ক

সাজন বড়ুয়া সাজুঃ

পবিত্র রমজান মাসের ২১ তম রমজানে কবিতা চত্বরে ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ করলেন পদার্থবিজ্ঞান শিক্ষা ও গবেষণা কেন্দ্র Physics Learning And Research Centre (PLARC) এর সাবেক শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন প্লার্কের প্রতিষ্ঠাতা, করোনার সময় সারা বাংলাদেশে সর্বোচ্চ ৪০০+ অনলাইন ক্লাস সম্পাদনকারী কক্সবাজার সিটি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক, জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, প্লার্ক-কক্সবাজার সারা বছর দরিদ্র শিক্ষার্থীদের সাথে থাকে।

এর মাধ্যমে কলেজের পরে দরিদ্র শিক্ষার্থীদের পড়ালেখার মান ভাল করার জন্য সম্পূর্ণ ফ্রীতে তাদের এক্সট্রা ক্লাস করানো হয়। বর্তমানে এতে ৪০ জনের মতো শিক্ষার্থী সম্পূর্ণ ফ্রীতে পদার্থবিজ্ঞান বিষয়ে কলেজ টাইমের পরে এক্সট্রা ক্লাস করতেছে।

আজকের এই ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণে যারা আর্থিক ও কায়িকভাবে সহযোগিতা করেছেন, বিশেষ করে প্লার্কের সাবেক শিক্ষার্থী রাবেত, মাসুদ,রাবসান, সায়েম, আরিফ, লাবিব, সাজিদ সহ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
ইউটিউব চ্যানেল: #PLARCBD (এইচএসসি ও অনার্স, পদার্থবিজ্ঞানের উপর প্রায় ৫০০+ অনলাইন ভিডিও ক্লাস)

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ