আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

ছাত্রলীগ নেতার গুলিতে তারই সহযোগী গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার আশুলিয়ার পানধোয়া এলাকায় মাদকবিক্রেতা ছাত্রলীগ নেতার ছোঁড়া গুলিতে তারই সহযোগী আবুল হোসেন (৪০) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি বর্তমানে সাভারের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ তাকে আটক করেছে।

বৃহস্পতিবার (০৫ আগস্ট) সন্ধ্যায় পানধোয়া এলাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের প্রভাষক মনসুর আলীর বাসার সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আবুল হোসেন (৪০) সাভারের আশুলিয়ার গোকুলনগর এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে৷
গুলি ছোঁড়ার অভিযোগ উঠেছে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লার বিরুদ্ধে৷

জাবি স্কুল এন্ড কলেজের প্রভাষক মনসুর আলী জানান, তার বাসার সামনে দীর্ঘ দিন থেকে মাদক ক্রয় বিক্রয় করে আসছে একটি চক্র। তবে তিনি বেশ কিছুদিন ধরে মাদক বিক্রেতাদের বাঁধা দিয়ে আসছেন। আজ একইভাবে তাদের বাঁধা প্রদান করলে মাদক বিক্রেতাদের সাথে মনসুরের বাকবিতন্ডা হয়। পরে হাসানের নেতৃত্বে ১০-১৫ জন মনসুরের বাসার সামনে এসে তাকে ডেকে বাসা থেকে বের করেন। এসময় জাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা তিন রাউন্ডগুলি ছোঁড়েন। যার একটি গুলি মাদক বিক্রেতা আবুল হোসেনের ডান হাতে গিয়ে লাগে। গুলিটি হাত ভেদ করে বুকের ডান পাঁজরে গিয়ে বিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে সাভারে এনাম মেডিকেল কলেজের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

এ বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা শামীম মোল্লার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বলেন ক্যাম্পাস বন্ধ কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটির সাথে আলোচনা করে শামীম মোল্লার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।

ঘটনার পরপর ঘটনা স্থল পরিদর্শনে গিয়েছে আশুলিয়া থানা পুলিশের কর্মকর্তারা৷ আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, হাসানের নেতৃত্বে বাড়ি সামনে গলিতে লাঠি, অস্ত্রসহ এসে গুলি করে, এসময় আবুল নামের একজন গুলিবিদ্ধ হয়ে এনামে ভর্তি আছে। গুলি করে শামিম মোল্লা সাথে আরো ৫/৭ জন ছিলো।আমরা অভিযানে আছি। সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আশুলিয়া থানায় প্রভাষক মুনসুর আলী বাদী হয়ে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ