আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

ছাত্রলীগ ও যুবলীগের প্রচেষ্টায় পরিবার খুঁজে পেল ‘উর্মি’

নিজস্ব প্রতিবেদক :

ছাত্রলীগ ও যুবলীগের যৌথ প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ৫ বছর বয়সি উর্মি খুঁজে পেয়েছে আপন ঠিকানা। দীর্ঘ ৬ ঘন্টা বিভিন্ন স্থানে মাইকিং ও মোটরসাইকেলে শিশুর পরিবারের সন্ধানে নেমে পড়েন। অবশেষে স্কুলের সূত্র ধরে পরিবারের দেখা পান তারা।

সোমবার (১২ জুলাই) রাত ৯ টার দিকে আশুলিয়ার গাজিরচটের সোনিয়া মার্কেট এলাকার বাবা নুরুল ইসলামের হাতে উর্মিকে তুলে দেওয়া হয়। হারানো উর্মিকে পেয়ে আবেগে আপ্লুত তার বাবা-মা।

আশুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জাহিদুর রহমান রবিন বলেন, কাঠগড়া উত্তরপাড়া এলাকায় কান্নাকাটি করতে দেখে রাজশাহীর এক ব্যক্তি রাজু নামের এক স্থানীয়রা মাধ্যমে তার অফিসে দিয়ে যায়। শিশু টি শুধু তার নাম বলতে পারে। পরে তিনি আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় মোল্লার সহযোগিতা চান। তৎক্ষনাৎ তিনি ৫ টি মোটরসাইকেল নিয়ে ৫ জনকে পাঠিয়ে দেন। তারা বিভন্ন এলাকায় খোঁজ খবর নিতে থাকে। পাশাপাশি বিভিন্ন এলাকায় মাইকিংয়ের ব্যবস্থা করা হয়। পরে শিশুটি তার স্কুলের নাম বললে সেই স্কুল খুজে বের করা হয়। বসুন্ধরা মডেল স্কুলের শিক্ষকদের সহযোগিতায় বাবা-মাকে খুঁজে বের করা হয়। পরে রাত ৯ টার দিকে তার বাবা মার হাতে তুলে দেওয়া হয়।

জাহিদুর রহমান রবিন বলেন, স্থানীয়রা অনেক কথা বলাবলি শুরু করেছিল। তারা বলছিল কোথাকার কোন বিপদ যে নিয়ে এসেছি আল্লাহ্ জানে। তার পরেও মনোবল নিয়ে পরিবার খুঁজে অবশেষে শিশুটিকে পৌছে দিয়েছি। এমন কাজ করতে পেরে অনেক ভাল লাগে। এর আগেও পথ হারানো এক বৃদ্ধাকে তার পরিবারের কাছে পৌছে দিয়েছি।

এব্যাপারে আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক হৃদয় মোল্লা জানান, রবিন ছোটবেলা থেকেই পরোপকারী। অন্যকে সহযোগিতা করতে নিজেকে উজার করে দেয়। এমন একজন কর্মী পেয়ে আমরা সত্যিই গর্বিত।

ইয়ারপুর ইউনিয়ন যুবলীগ এর সমাজ কল্যান বিষয়ক সম্পাদক রেজাউল করিম শাওন, ঢাকা জেলা উওর ছাএলীগ এর সাংগঠনিক সম্পাদক রনি শেখ ও ২ নং ওয়ার্ড সভাপতি আল-আমিন শিশুর পরিবারকে খুুজে পেতে সহযোগিতা করেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ