রনজিত কুমার পাল (বাবু) নিজস্ব প্রতিবেদক :
ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়ন ছাত্রলীগ এর উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের গৌরব,ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি-২০২১পালন করা হয়েছে। বুধবার (৬ই জানুয়ারি) ধামরাই উপজেলার আলোকদিয়া বাজারে দুপুরে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা মোঃ জুবায়ের আহমেদ অনিক এর সভাপতিত্বে
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ খালেদ মাসুদ খান লাল্টু।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনির, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সানোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানোড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান,ধামরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মোঃ আদনান হোসেন ও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ সহ সানোড়া ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এ’সময় উপস্থিত ছিলেন।