আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

ছাত্রলীগের উদ্যোগে লামায় করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন 

লামা  প্রতিনিধি :
বান্দরবানের লামায় ছাত্রলীগের উদ্যোগে করোনা প্রতিরোধক বুধ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ জুলাই,২০২১ ইং–) সকালে লামা উপজেলা ভবনের সামনে করোনা প্রতিরোধে কাজ করতে বুথ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।
আরও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজা রশিদ, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, নবাগত সহকারি কমিশনার (ভূমি) মোঃ শাহজাহান, ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন, উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মংক্যহ্লা মার্মা,সাধারণ সম্পাদক মোঃ শাহীন,পৌর ছাত্রলীগের সভাপতি বিপ্লব নাথ,সাধারণ সম্পাদক সুমন মাহমুদ, মাতামুহুরী কলেজ ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম সাদ্দামপ্রমুখ।
শহিদুল ইসলাম সাদ্দাম দৈনিক আগামীর সংবাদকে বলেন লামা উপজেলার  বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাননীয় পার্বত্য মন্ত্রীর সহযোগিতায় সামনে আরো এই রকম করোনা প্রতিরোধের বুথ স্থাপন করা হবে। তিনি আরো বলেন  কেন্দ্রীয় ছাত্রলীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক  রবিন বাহাদুর ও বান্দরবান জেলা ছাত্রলীগের সকলের আন্তরিক প্রচেষ্টার ফল লামায় করোণা প্রতিরোধে বুথ স্থাপন করা হয়েছে। তিনি সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ