আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

চোরের হাত রক্ষা পেলো না মসজিদের মাইক সেট ও দানবাক্সে

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ের একটি মসজিদের মাইকসেট ও দানবাক্সের টাকা চুরির ঘটনা ঘটেছে। শনিবার সকালের দিকে উপজেলার বাথুলী বাস স্ট্যান্ট এর পাশে বাইতুন নূর জামে মসজিদ থেকে ৪০ হাজার টাকা মূল্যের মাইক সেট ও দানবাক্সে থাকা প্রায় ১০/১৫ হাজার টাকা নিয়ে যায়।

সিসিটিভির ফুটেজে দেখা যায়, লুঙ্গি ও টি শার্ট পরা এক যুবক মসজিদের ভিতরে প্রবেশ করে। তার কয়েক মিনিট পর হাতে অগোছালো টাকা নিয়ে মসজিদ থেকে বেরিয়ে আসে এবং তার কিছুক্ষণ পর আবার মসজিদের মাইকসেট নিয়ে চলে যায়।

পরে স্থানীয় লোকজন দেখতে পায় মসজিদের মাইক সেট ও দানবাক্সের সব টাকা নাই। পরে সিসিটিভির ফুটেজ দেখে সবাই নিশ্চিত হয় মসজিদের মাইক সেট ও দানবাক্সের সব টাকা চুরি হয়ে গেছে।

বাইতুন নূর জামে মসজিদ এর সভাপতি মোঃ এমদাদুল হক জানান, শনিবার সকালে ৪০ হাজার টাকা মূল্যের মসজিদের মাইকসেট ও দানবাক্সে থাকা ১০/১৫ হাজার টাকা চুরি হয়ে গেছে। সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হইয়েছি। কিন্তু সিসিটিভিতে চুরের চেহারা সম্পূর্ণ বোঝা যায় না।

এবিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রশিদ উদ্দিন জানান, এরকম চুরির বিষয়ে আমাদের জানা নেই। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ