সাভার প্রতিনিধি :
ঢাকার আশুলিয়া থেকে অটোরিক্স চোর চক্রের এক সদস্য গ্রেফতার।
গতকাল রবিবার বিকেলে আশুলিয়ায় নরসিংহপুর এলাকা থেকে চোরাইকৃত একটি অটোরিকশাসহ চোর চক্রের সদস্য ঝিনাইদহ জেলার শৈলকূপা গ্রামের ইসলাম মন্ডলের ছেলে মিরাজ (৩৩) কে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি।
ডিবি পুলিশ জানান মিরাজ দীর্ঘ দিন ধরে আশুলিয়াসহ আশপাশের এলাকা থেকে অটোরিকশা করে আসছিল তাদের একটি চক্র।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক সহিদুল ইসলাম গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে অটোরিকশা চোর চক্রের মিরাজ কে চোরাইকৃত অটোরিকশাসহ গ্রেফতার করে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, দীর্ঘ দিন ধরে এই অটোরিকশা চোর চক্রের সদস্যরা অটোরিকশা ভাড়া করে নির্জনস্থানে নিয়ে নেশাজাতীয় দ্রব্য চালকদের খাওয়ানের পর রিকশা নিয়ে পালিয়ে যেত।
এই চক্রের বাকী সদস্যদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে বলে জানান ডিবির ওসি। পুলিশ আরও জানান মামলা দায়ের করে আশুলিয়া থানায় আসামীকে হস্তান্তর করা হয়েছে।