আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

চেয়ারম্যানদের ছবি ব্যবহার করে টুলুর পোস্টার, চেয়ারম্যানদের ক্ষোভ

সিঙ্গাইর প্রতিনিধি:

ঘনিয়ে আসছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে বিভিন্ন দলের নেতারা দলের মনোনয়ন পেতে পোস্টার, ফেস্টুন,ব্যানার দিচ্ছেন।

মানিকগঞ্জ-২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু বিভিন্ন নেতা-কর্মি ও ইউপি চেয়ারম্যানের ছবি ব্যবহার করে পোস্টার দিয়েছেন।

তাদের অনুমতি ছাড়া ছবি ব্যবহার করায় কয়েকজন ইউপি চেয়ারম্যান এ বিষয় ক্ষোভ প্রকাশ করেছেন। ইউপি চেয়ারম্যানরা বলছেন, তাদের অনুমতি ছাড়া পোস্টারে ছবি ব্যবহার করা নিন্দনীয় কাজ। এটি রাজনৈতিক চক্রান্ত।

জানাগেছে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন পেতে মানিকগঞ্জ-২ আসনে ব্যানার, পোস্টার, ফেস্টুন দিচ্ছেন দেওয়ান জাহিদ আহম্মেদ টুলু। এতে সিঙ্গাইর উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যানের ছবি ব্যবহার করা হচ্ছে।

সেখানে লিখেছেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেওয়ান জাহিদ আহম্মেদ টুলুকে এমপি হিসেবে দেখতে চাই। নিচে ছবি দেওয়া হয়েছে ইউপি চেয়ারম্যানদের।

চারিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান মোঃ রিপন বলেন, নৌকার মনোনয়ন প্রত্যাশই দেওয়ার জাহিদ আহমেদ টুলুর সাথে আমার যে ফেস্টুন সেটির বিষয়ে আমি কিছুই জানিনা।

আমার ছবি ব্যবহার করার ক্ষেত্রে আমার কোন অনুমতি নেওয়া হয়নি। এটা একটি রাজনৈতিক চক্রান্ত। খুবই নিন্দনীয় কাজ। এধরনের কাজ যেই করুক সে কুলাঙ্গার ব্যক্তি হিসেবে পরিচিত।

তালেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলী বলেন, আমার ছবি ব্যবহার করে পোস্টার লাগানোর বিষয়ে আমি কিছুই জানিনা। আমার ছবি ব্যবহার করার ক্ষেত্রে আমার কোন অনুমতি নেওয়া হয়নি।

চান্দহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন বাদল বলেন, এবিষয়ে আমি কোন মন্তব্য করতে চাই না। তবে আমরা নৌকার লোক, জাতীয় নির্বাচনে নৌকা যে পাবে তার হয়ে কাজ করব। নৌকার বাইরে যাওয়ার সুযোগ নেই।

মানিকগঞ্জ-২ আসনের মনোনয়ন প্রত্যাশী দেওয়ান জাহিদ আহমেদ টুলু বলেন, বিভিন্ন মিটিংয়ে সিঙ্গাইরের সকল চেয়ারম্যানরা একমত প্রকাশ করে আমার সাথে আছেন। তাই চেয়ারম্যানদের ছবি ব্যবহার করে পোস্টার দেওয়া হয়েছে। তবে কোন চেয়ারম্যান যদি মনে করেন তাদের ছবি ব্যবহার করা ঠিক হয়নি সে পোস্টার নামিয়ে ফেলবো। এটি ভূল বোঝাবুঝি হতে পারে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ