আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

চুনারুঘাটে ১০ কেজি গাঁজা নিয়ে পাচারের সময় মহিলাসহ ৩জন আটক

পলাশ পাল বিশেষ প্রতিনিধিঃ
চুনারুঘাট উপজেলার সাদ্দাম বাজার থেকে সিএনজি রিজার্ভ করে চুনারুঘাট যাওয়ার কথা বলে গাড়িতে উঠেন উপজেলার ইকরতলী গ্রামের মৃত হারুন মিয়ার স্ত্রী মাজেদা খাতুন (৪৫) তার সাথে একই সিএনজিতে উঠেন উপজেলার বড়াইল গ্রামের ছহিবুল্লাহর ছেলে জাবেদ মিয়া  (২২)  ডুলনা গ্রামের মৃত রজব আলীর পুত্র আলী হোসেন ( ২৩)। তাদের বেশ-ভূষা ও সরঞ্জামাদি দেখলে মনে হবে তারা যেন কোথাও বেড়াতে যাচ্ছেন। বিজিবি নিজস্ব গোয়েন্দা সংস্থা তথ্যের ভিত্তিতে গুইবিল বিজিবি উপজেলার  ছয়শ্রী গ্রামে উৎপেতে থেকে সাড়ে দশ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেন।  (৭ নভেম্বর) শনিবার বিজিবির অভিযানে নেতৃত্ব দেন গুইবিল বিওপি কমান্ডার হাবিলদার আঃ  রশিদ। আটককৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা।এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত মালামাল ও আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
এদিকে বিজিবি’র ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ন লেঃ কর্ণেল সামিউন্নবী চৌধুরী বলেন,মাদক নির্মুলে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।তবে মুল ব্যবসায়ী ও অর্থ যোগানকারীদের নজরে এনে অভিযান চলবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ